নাগেশ্বরীতে ইট ভাটায় অভিযানে ২ লাখ জরিমানা
- আপডেট সময় : ০৯:৫৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে
নাগেশ্বরীতে ইট ভাটায় অভিযানে ২ লাখ জরিমানা
নাগেশ্বরীতে ইট ভাটায় অভিযানে ২ লাখ জরিমানা
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবৈধ ইট ভাটা পরিচালনার দায়ে দুই ইট ভাটা মালিককে দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার আলেপের তেপথি গ্রামে অবস্থিত আরশি ব্রিকস ফ্লিড এর মালিক হারিসুল বারী রনি এবং বাঁশেরতল মালভাঙ্গা গ্রামে অবস্থিত এমএইচটি ব্রিকস এর মালিক হুমায়ুন কবির মন্ডলকে এ অর্থদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মাহমুদুল হাসান।
পড়ুন>> ভূরুঙ্গামারী সদর ইউপি চেয়ারম্যানের শোক সভা ও দোয়া মাহফিল
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘন করায় অত্র আইনের ১৫ ধারায়
আরশি ব্রিকস ফ্লিড এর মালিক হারিসুল বারী রনিকে ১০০০০০/- (এক লক্ষ) অর্থ দন্ড সাজা প্রদান করেন। যার মামলা নং ৯৫/২০২৪ ইং।
একই অপরাধে এমএইচটি ব্রিকস এর মালিক হুমায়ুন কবির মন্ডলকে ১০০০০০/- (এক লক্ষ) টাকা অর্থ দন্ড সাজা প্রদান করেন। যার মামলা নং ৯৬/২০২৪ ইং। পরে তারা বর্ণিত অর্থ দন্ডের টাকা পরিশোধ করে অর্থ দন্ড সাজা হতে মুক্তি পান।
অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশ উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মাহমুদুল হাসান বলেন, অবৈধ এসব ইট ভাটায় অভিযান অব্যাহত থাকবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























