ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিসি ব্যাংকে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পরিচালনা পর্ষদ নির্বাচন রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন দোহা–রিয়াদ রুটে কাতার এয়ারওয়েজের একাধিক ফ্লাইট বাতিল বিরল ও পীরগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার রাণীশংকৈলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, ৫৫ মণ্ডপের নিরাপত্তায় জোর দিল্লি পুলিশ আমাকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় করেছে: মমতা বন্দ্যোপাধ্যায় মাদরাসার সাবেক উপাধ্যক্ষের পেনশন বণ্টন নিয়ে পরিবারের বিরোধ তাহিরপুরে থমকে গেছে ছাত্রী যৌন হয়রানির অভিযোগের বিচার দিল্লিতে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে মমতা বন্দ্যোপাধ্যায় ও

নবীনগরে সরকারী খাল অবৈধ দখল থেকে উদ্ধার

সৃষ্টি কৃষি ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ২৪৫ বার পড়া হয়েছে

নবীনগরে সরকারী খাল অবৈধ দখল থেকে উদ্ধার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের জিনদপুর-কড়ইবাড়ি নামক স্থানে দুই পাশে দীর্ঘ দিন ধরে অবৈধভাবে প্রভাবশালীদের দখল থেকে সরকারি খাল অবশেষে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

গতকাল মঙ্গলবার(২১/০২) বিকাল থেকে মধ্য রাত পর্যন্ত ভেকু মেশিন দিয়ে এই খাল উদ্ধার অভিযান করেন। এ সময় খালের আশেপাশের ভুক্তভোগী উৎসব জনতা আনন্দ উল্লাস করে ।

জানা যায়,এলাকার কিছু প্রভাবশালী নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের দুইপাশের সরকারি খাল সংলগ্ন ফসলি জমি ক্রয় করে।

ওই ক্রয়কৃত ফসলীজমি বেশী দামে বিক্রী করার লক্ষ্যে প্রশাসনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে জমির সামনের অংশে থাকা সরকারী খাল ভরাট করে আসছে দীর্ঘদিন ধরে।

কতিপয় প্রভাবশালী ব্যক্তিরা খাল ভরাটকৃত অংশসহ সংলগ্ন ফসলি জমি প্রতি শতাংশ ৩ লক্ষ টাকা করে বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ।

ওই সড়কের পাশে সরকারি খাল ভরাট করার ফলে জিনদপুর, কড়ইবাড়ি, লাউরফতেহপুর, বাড়িখলা সহ আশেপাশের শত শত একর ফসলি জমি শুঁকনো মৌসুমে সেচের অসুবিধায় অনাবাদি থেকে যায়।

বর্ষা মৌসুমে বর্ষার পানির সাথে পলি মাটি না আসতে পারায় জমিগুলোর উর্বরতা হারিয়ে যাওয়াসহ খাল ভরাটের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় আশেপাশের গ্রামগুলোতে অল্প বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায়। এছাড়াও খাল ভরাট করতে গিয়ে তারা মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘন করে পাশের ফসলি জমি কেটে নালাকে ডোবা করায় হুমকির মুখে পড়ছে আশেপাশের জমিগুলো।

অভিযানকালে অবৈধ দখলদারদের কাউকে না পেয়ে খালের উপর থাকা অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে দুইপাশের খালের মাঝে থাকা মাটি ভেকু দিয়ে সরিয়ে ফেলা হয়।

নবীনগর সহকারী কমিশনার ভূমি মাহমুদা জাহান এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, জিনদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল আউয়াল রবি, ইউএনও অফিসের সি এ কামরুল ইসলাম ভূইয়া , ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাকির হোসেন,এস আই মিশন বিশ্বাস ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এবিষয়ে নবীনগর সহকারী কমিশনার ভূমি মাহমুদা জাহান জানান, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক স্যারের নির্দেশক্রমে অবৈধ দখলদারদের কাছ থেকে সরকারি খাল উদ্ধার করা হয়েছে।

এবিষয়ে নবীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক জানান, স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ফসলি জমির স্বার্থে সরকারি খাল পানি চলাচলের উপযোগী করতে এই উদ্ধার অভিযান করা হয়।এধরণের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নবীনগরে সরকারী খাল অবৈধ দখল থেকে উদ্ধার

আপডেট সময় : ০৪:২৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩