ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে আবারও ভিসা পেলেন না মাহমুদ আজ বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬: আজকের নামাজের সময়সুচী নিষিদ্ধ দলের তৎপরতা রুখতে কঠোর বার্তা পুলিশের শুভ সকাল; আজ বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা যুদ্ধাপরাধের দায়ে কসোভোর সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচির কারাদণ্ড ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ আটক রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত করতে কূটনৈতিক তৎপরতা মালয়েশিয়ার এসবিএসি ব্যাংকে কর্মকর্তা নিয়োগ, আবেদনের সুযোগ ১৩ অক্টোবর পর্যন্ত হরমুজ খুললেও কেন স্বাভাবিক হবে না এলএনজি সরবরাহ? হুথিদের হামলায় ১৩ জন আহত

নবজাতকের কান্না শুনে ঘর থেকে বের হয়েই শিশুকন‍‍্যা পেল নিঃসন্তান দম্পতি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:১৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫ ১৭১ বার পড়া হয়েছে

দাম্পত্য কলহে সাতদিনের নবজাতককে মায়ের কোল থেকে ছিনিয়ে নেয়ার অভিযোগ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নবজাতকের কান্না শুনে ঘর থেকে বের হয়েই শিশুকন‍‍্যা পেল নিঃসন্তান দম্পতি

নবজাতকের কান্না শুনে ঘর থেকে বের হয়েই শিশুকন‍‍্যা পেল নিঃসন্তান দম্পতি।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ির পাশ থেকে এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছেন এক গৃহবধূ। শুক্রবার (২৩ মে) সকালে উপজেলার দেওয়ানের খামার বাংলা লিংক টাওয়ার এলাকার একটি বাড়ির পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধারকারী গৃহবধূ আসমাউল হোসনা জানান, সকালবেলা হঠাৎ ওয়াশরুমের পাশ থেকে কান্নার শব্দ শুনে এগিয়ে যান। গিয়ে দেখতে পান একটি ফুটফুটে নবজাতক কন্যাশিশু মাটিতে পড়ে আছে। পরে তিনি স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে ভূরুঙ্গামারী থানায় নিয়ে যান।

পড়ুন>> রৌমারীতে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের দু’গ্রুপে সংঘর্ষে আহত-৪

ভূরুঙ্গামারী থানার অফিস ইনচার্জ আল হেলাল মাহমুদ জানান, শিশুটিকে নিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তৌহিদুর রহমান জানান, দুপুরে আনুমানিক পাঁচ দিন বয়সী শিশুটিকে হাসপাতালে আনা হয়। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে এবং সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখা হয়েছে।

শিশুটিকে উদ্ধারকারী দম্পতি আসমাউল হোসনা ও মিলন জানান, “আমাদের কোনো সন্তান নেই। তাই শিশুটির অভিভাবক না পাওয়া গেলে আমরা তাকে দত্তক নিতে আগ্রহী। কেউ কেউ টাকার বিনিময়ে নিতে চাইলেও আমরা তা প্রত্যাখ্যান করেছি।”

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নবজাতকের কান্না শুনে ঘর থেকে বের হয়েই শিশুকন‍‍্যা পেল নিঃসন্তান দম্পতি

আপডেট সময় : ১২:১৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫