নওগাঁ সড়ক দুর্ঘটনায় নিহত-৩
নওগাঁ সড়ক দুঘটনায় নিহত-৩।
নওগাঁর মান্দায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজনের নাম শাকিল হোসেন(২৭)।
পড়ুন>> মৃত্যুর ১১ বছর পর কবর থেকে লাশ উত্তোলন
অপর দুইজনের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। মঙ্গলবার(১০ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ১৫মিনিটে উপজেলার দেলুয়াবাড়ী-চৌবাড়িয়াহাট আঞ্চলিক সড়কের বাকাপুর মোড় নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘঠে। নিহত শাকিল হোসেন মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে ও পেশায় একজন রং মিস্ত্রি।
পড়ুন>> ঘিওরে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হত্যার ঘটনায় এখনো কোনো আসামি গ্রেফতার হয়নি
এসময় ঘটনাস্থলে পৌঁছালে অপরদিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাকিল হোসেন মারা যান। অপর দুইজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারা মারা যান।
মান্দা থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মনসুর আলী জানান,সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply