নওগাঁ পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল, সভাপতি আজাদ, সাধারণ সম্পাদক সাজু।
সোমবার(২০ জানুয়ারী) সন্ধ্যায় কালীতলা পুরাতন গোহাটি মাঠে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে আবুল কালাম আজাদ সভাপতি ও গোলাম রাব্বানী সাজ্জু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত ৭সদস্যবিশিষ্ট অন্যান্যরা হলেন,সহ-সভাপতি ইউনুস আলী, সহ-সভাপতি আমিনুল ইসলাম,সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিঠু,সাংগঠনিক সম্পাদক আল মুজাহিদ লিটন,সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর ইসলাম।
এর আগে ৫নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পৌরসভার সাবেক মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সহ-সমবায় বিষয়ক সম্পাদক নজমুল হক সনি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক আমিনুল হক বেলাল, সদস্য সচিব মামুনুর রহমান রিপন, বিএনপি নেতা এমদাদুল হক মুকুল, মোমিনুল ইসলাম, শফিউল আযম রানা, শহিদুল ইসলাম টুকু, সরদার সাজেদুর রহমান সাজু প্রমুখ।
Leave a Reply