নওগাঁসহ রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার পেট্রল পাম্পগুলোতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁসহ রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার পেট্রল পাম্পগুলোতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ে বোনাস কী পাবেন ক্রিকেটাররা তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন গাজীপুরে শিশু মৃত্যুর ঘটনা মামলায় একজনের মৃত্যুদণ্ড নিখোঁজ পাইলটদের বিষয়ে কাতারে অনুসন্ধান দল পাঠাতে চায় ইরান সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে প্রকাশিত হলো বিশেষ ই-বুক পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, নদীবন্দরে ১ নম্বর দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য প্রকাশ

নওগাঁসহ রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার পেট্রল পাম্পগুলোতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
নওগাঁসহ রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার পেট্রল পাম্পগুলোতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

 

নওগাঁসহ রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার পেট্রল পাম্পগুলোতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

 

বগুড়ার আদমদীঘি উপজেলার দুটি পেট্রল ফিলিং স্টেশনে দখল উচ্ছেদ চালিয়ে স্থাপনা গুড়িয়ে দেওয়ার প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে পেট্রল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স এসোসিয়েশন (বাপেওএ)। হঠাৎ ডাকা এ ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা।

আজ বুধবার সকাল থেকে নওগাঁসহ রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার পেট্রল পাম্পগুলোতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে বলে জানিয়েছেন বাপেওএ- এর রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জলিল।

পড়ুন>>ব্র্যাক ইউনিভার্সিটিতে বক্তব্য দিলেন আইআইএমএম এর হেড নিকোলাস কৌমজিয়ান

আজ সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড়ে সাকিব ফিলিং স্ট্রেশনে সামনে গিয়ে দেখা যায়, পাম্পের সামনে দড়ি টানিয়ে পাম্পে গাড়ি প্রবেশের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। মোটরসাইকেল, ট্রাক, পিকআপসহ বিভিন্ন গাড়ি নিয়ে আসা চালকেরা তেল নিতে এসে পাম্প বন্ধ দেখে ঘুরে চলে যেতে দেখা যায়।

প্রায় একই অবস্থা দেখা গেছে, শহরের আব্দুল জলিল শিশু পার্ক সংলগ্ন মজুমদার ফিলিং স্টেশন, জেলখানার মোড় এলাকায় রফিক ফিলিং স্টেশন ও পার-নওগাঁ ফিলিং স্টেশনে। পাম্পে এসে তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে চালকদের।

 

মুক্তির মোড়ে সাকিব ফিলিং স্টেশনে তেল নিতে আসা পিকআপ চালক সাইফুল আলম বলেন, ‘একটা ভাড়া পাইছি। নওগাঁ থেকে ঢাকায় ভাড়া মারতে হবে। গাড়িতে অল্প একটু তেল আছে। বড়জোর বগুড়া পর্যন্ত যাইবে। তেল নেওয়ার জন্য পাম্পে অ্যাসে দেখি বন্ধ। পাম্পওয়ালারা নাকি ধর্মঘট ডাকিছে। আগে থেকে ঘোষণা দিলো কালকেই গাড়িত তেল ভরে রাখতাম। এখন তেল না প্যালে আমার ভাড়াটা মারা হবে না।’

পড়ুন>> কুড়িগ্রাম জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন: ঠাঁই পেলেন প্রখ্যাত পাঁচ সাংবাদিক

বালুডাঙ্গা বাসস্টান্ডে সকালে কথা হয় কয়েকজন বাস চালকের সঙ্গে। তাঁরা জানান, নিয়ম অনুযায়ী ভোরবেলা তেল ভরে তাঁরা যাত্রী পরিবহনের কাজ শুরু করেন। যাঁরা ভোরে তেল তুলেছে তাঁরা পাম্পে গিয়ে তেল পেয়েছে। তবে ৮টার পর থেকে পাম্পে তেল দেওয়া বন্ধ করে দেওয়া হয়।

আগে থেকে ঘোষণা দিলে সবাই অন্তত এক-দুই দিনের তেল তুলে রাখতো। এখন গাড়িতে যে পরিমাণ তেল আছে তাতে হয়তো আধাবেলা কিংবা এক দিন চলবে। তেলের অভাবে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেলে তাঁদেরকে উপার্জনহীন থাকতে হবে।

বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স এসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জলিল দৈনিক সৃষ্টি নিউজকে বলেন ‘নওগাঁ জেলার সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কোনো প্রকার পূর্বঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি ছাড়াই সান্তাহার রেলস্টেশন এলাকায় দুটি পাম্পে উচ্ছেদ অভিযান চালিয়েছে।

অথচ ওই দুটি পাম্পের মালিকানা নিয়ে আদালতের স্থগিতাদেশ রয়েছে। সেই আদেশ উপেক্ষা করে উচ্ছেদ অভিযান চালিয়েছে সওজ। এই অযৌক্তি ও অন্যায় অভিযানের ফলে পেট্রল পাম্প মালিকগণ চরম হতাশ ও ক্ষুব্ধ। এর প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রল পাম্প মালিকদের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালনের ডাক দেওয়া হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, পেট্রল পাম্প মালিকদের সংগঠনের বিজ্ঞপ্তিটি আমার নজরে এসেছে।

সেখানে বলা হয়েছে নওগাঁ সওজ অভিযান চালিয়ে পেট্রল পাম্পে দখল উচ্ছেদ করেছে। বিষয়টি সঠিক নয়, এই অভিযান চালিয়েছে বগুড়া সওজ বিভাগ। তারপরেও উদ্ভূত পরিস্থিতি নিয়ে গতকাল মঙ্গলবার রাতে নওগাঁ পেট্রল পাম্প অ্যাসোসিয়েশনের নেতাদের সাথে আলোচনা হয়েছে।

আজকে আবারও আলোচনায় বসার কথা রয়েছে। আশা করছি, বিষয়টির দ্রুত সুরাহা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!