নওগাঁর সাংবাদিকদের বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁর সাংবাদিকদের বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি

নওগাঁর সাংবাদিকদের বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান

নওগাঁ সদর থেকে অন্তর
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
নওগাঁর সাংবাদিকদের বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান

নওগাঁর সাংবাদিকরা বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

 

নওগাঁর পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে অ-ব্যবস্থাপনা ও সাংবাদিকদের অসম্মানিত করার ঘটনায় প্রতিকার চেয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন নওগাঁ জেলা প্রেস ক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁর নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, নওগাঁর পতিসরে এবার জাতীয়ভাবে তিন দিনব্যাপী সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ও নওগাঁ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

তিন দিনব্যাপী রবীন্দ্রজয়ন্তী উৎসবের উদ্বোধনী দিন ছিলো গত ৮ মে, সোমবার। ওই দিন সেখানে নওগাঁ জেলা শহর ছাড়াও পার্শ্ববর্তী রাজশাহী, নাটোর, বগুড়া ও জয়পুরহাটসহ স্থানীয় বিভিন্ন উপজেলা পর্যায়ের সাংবদিকগণ সমবেত হোন।

 

তাঁরা পতিসর থেকে রবীন্দ্র জন্মোৎসবের সাংবাদ সংগ্রহ ও পরিবেশন করতে আসেন। কিন্তু অতীব দুঃখের বিষয় এই যে, আয়োজনে অব্যবস্থাপনার কারণে আগত সাংবাদিকরা অ-সম্মানিত হন। অনুষ্ঠানে ওইদিন আগত সকলের জন্য বসার আসনের ব্যবস্থা থাকলেও সাংবাদিকদের বসার কোনো আসন ছিল না।

 

ফলে বাধ্য হয়েই মাটিতে, গাছের গোড়ায় ও অন্যান্য স্থানে বসে, দাঁড়িয়ে অনুষ্ঠান কাভার করতে হয় গণমাধ্যম কর্মীদের।

 

তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানে নওগাঁ জেলা প্রেসক্লাবের নের্তৃবৃন্দ আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

 

এ নিয়ে সাংবাদিকসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা ও ক্ষোভ তৈরি হয়। পরবর্তীতে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও আলোচনা সমালোচনা ছড়িয়ে পরে।

 

এমন ঘটনায় গোটাসাংবাদিক মহল হেয় প্রতিপন্ন হয়েছে। ঘটনার প্রতিকার চেয়ে নওগাঁ জেলা প্রেসক্লাবে ৯ মে মঙ্গলবার রাতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সাংবাদিকদের অ-সম্মানিত করার ঘটনায় নওগাঁ জেলা প্রশাসনকে দায়ি করে প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করা হয়।

 

একই সাথে রবীন্দ্র জন্ম জয়ন্তীর সমাপনী অনুষ্ঠানসহ নওগাঁ জেলা প্রশাসনের সকল ধরনের অনুষ্ঠান ও সংবাদ অনির্দিষ্টকালের জন্য বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। গৃহীত এই কর্মসূচী চলমান রয়েছে।

 

পরবর্তীতে এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় সাংবাদিকদের মধ্যে আরো ক্ষোভের সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ১১ মে, বৃহস্পতিবার সন্ধ্যায় আবারও নওগাঁ জেলা প্রেস ক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উক্ত সভা থেকে আগামী তিন দিনের (১২ থেকে ১৪ মে) মধ্যে জেলা প্রশাসককে দুঃখ প্রকাশ, ঘটনার সম্মানজনক সমাধান ও সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপনের উদ্যোগ গ্রহনের দাবি জানানো হয়।

 

সভা শেষে সকলের অবগতির জন্য বিষয়টি বিবৃতি আকারে প্রকাশ করা হয়। কিন্তু অতীব দু:খের বিষয় এই যে, আজ অবধি জেলা প্রশাসক উদ্ভূত পরিস্থিতি সমাধানে কোন যথাযথ উদ্যোগ নেননি।

 

এতে তিনি সাংবাদিক মহলের কাছে আস্থাহীন হয়ে পড়েছেন। স্থানীয় সাংবাদিকদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে। এদিকে সাংবাদিকদের অ-সম্মান করায় স্থানীয় বিভিন্ন মহলে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানায় সাংবাদিক নেতারা।

 

স্মারকলিপি গ্রহণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্। তিনি উদ্ভূত পরিস্থিতি নিরসনে সাংবাদিক নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

 

স্মারকলিপি প্রদানকালে সাংবাদিক নেতৃবৃন্দদের মধ্যে নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক শফিক ছোটন, জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁর সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল করিম, আসাদুর রহমান জয়, মামনূর রশিদ বাবু, এমআর ইসলাম রতন উপস্থিত ছিলেন।

 

দ্রুত সমস্যা নিরসন করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!