নওগাঁয় সাত দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় সাত দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

নওগাঁয় সাত দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
নওগাঁয় সাত দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু

 

নওগাঁয় সাত দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু

 

নওগাঁয় সাত দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। একুশের ভোরে আমি আজো পাই নতুন প্রত্যয় স্লোগানে শনিবার বিকেল সাড়ে ৫টায় বেলুন-ফেস্টুন উড়িয়ে নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারোয়ার। স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ এ মেলার আয়োজন করেছে।

আনুষ্ঠানিক উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে শতকন্ঠে কালজয়ী ভাষার গান ও সুরনন্দন সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীদের পরিবেশনায় দেশের গান ও উচ্চারণ পাঠশালার শিক্ষার্থীদের আবৃত্তি পরিবেশনা অনুষ্ঠিত হয়।

পড়ুন>>পদ্মারচরে যুবককে গুলি করে হত্যা: মামলার বাদীর স্বজনদের বাড়ি ভাঙচুর ও গুলিবর্ষণ

একুশে পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারী জানান, এবারের মেলায় জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রকাশনা ও বই বিক্রেতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। বইয়ের স্টল ছাড়াও মেলায় হস্তশিল্প ও কুটির শিল্পের পণ্যসামগ্রীর স্টল রয়েছে।
তিনি আরও বলেন, প্রতিদিন এটি হবে স্থানীয় লেখক, গবেষক ও সংস্কৃতিকর্মীদের মিলনমেলা। এ ছাড়া স্থানীয় লেখকদের নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।

মেলায় সাত দিন ধরে একুশে পরিষদের আয়োজনে শিশু-কিশোরদের অংশগ্রহণে সাধারণ জ্ঞান, গদ্যপাঠ, সুন্দর হাতে লেখা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও ভাষার গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

মেলা প্রাঙ্গণের অস্থায়ী মঞ্চে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নওগাঁর স্থানীয় সংগীত একাডেমি ও নৃত্য একাডেমির শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার শেষ দিন ২১ ফেব্রুয়ারি সাহিত্য, সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় একুশে পরিষদের উদ্যোগে গুণী ব্যক্তি ও সংগঠনকে একুশে পদক দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!