নওগাঁয় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

নওগাঁয় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

সুবীর দাস নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাদশা

 

 

নওগাঁয় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

 

 

নওগাঁয় আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মনোয়ার হোসেন ওরফে বাদশাকে গ্রেফতার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ।

 

বৃহস্পতিবার (২৪এপ্রিল) দিবাগত রাত ১১টার সময় নওগাঁ জেলার পাশ্ববর্তী বগুড়ার জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান ষ্টার হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। বাদশা নওগাঁ জেলার সদর উপজেলার বোয়ালিয়া উইনিয়নের নতুন সাহাপুর এলাকার (ষ্টার হোটেলের মালিক) মৃত ওসমান সরদালের ছেলে।

 

 

পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, ২০১৫ইং সালে ব্র্যাক ব্যাংক লিমিচে নওগাঁ শাখা থেকে সান্তাহার ষ্টার হোটের প্রো: সোহেল রানা ১০ লাখ টাকা লোন নেন। সময় মতো লোন পরিশোধ করতে না পারায় ২০২১ সালে জুলাই মাসে সোহেল রানা, (ষ্টার মালিকের অপর একটি প্রতিষ্টান এর ম্যানেজার) আব্দুর রহিম ও মনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা করেন ব্র্যাকের ম‍্যানেজার আব্দুর বারী।

পড়ুন>> ভুরুঙ্গামারীতে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দীর্ঘ শুনানী শেষে ২০২৪ সালে সেপ্টেমবর মাসের ১৯ তারিখে নওগাঁ ১ম যুগ্ম জেলা জজ সোহেল রানাকে ২মাস,আব্দুর রহিম ও মনোয়ার হোসেন বাদশাকে ১মাস করে কারাদন্ড প্রদান করেন এবং ২০২৫ সালের ১২ জুন হাজিরা দেয়ার নির্দেশ দেন।  রায়ের পর থেকে তিনজন আসামী পলাতক রয়েছে। এর মধ্যে গত কয়েক দিন আগে আব্দুর রহিমকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরে আলম সিদ্দিক বলেন, বৃহস্পতিবার (২৪এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাদশাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার সকালে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!