ভুরুঙ্গামারীতে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভুরুঙ্গামারীতে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

ভুরুঙ্গামারীতে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী জুয়েল রানা

 

 

ভুরুঙ্গামারীতে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

 

ভুরুঙ্গামারীতে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাটে মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী জুয়েল রানাকে ১২ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করেছে ভুরুঙ্গামারী থানা পুলিশ।

 

 

২৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী থানার নিয়মিত মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভরতেরছড়া জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে থেকে মাদক ব্যবসায়ী জুয়েল রানাকে ১২ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করে। জুয়েল রানা ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের মধ্য ভরতেরছড়া গ্রামের গোলাম মোস্তফার পুত্র।

পড়ুন>> ঝিনাইগাতীতে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ ২টি গরু জব্দ

 

পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়। মামলা নং ১১, তারিখ ২৪.০৪.২০২৫ ইং। মাদক ব্যবসায়ী জুয়েল রানাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল আল মাহমুদ জানান নিয়মিত মাদক বিরোধী বিশেষ অভিযান চলছে এবং অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীকে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!