নওগাঁয় শ্রমিক কল্যান ফেডারেশনের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন এর নওগাঁ জেলার দ্বি- বার্ষিক সম্মেলন নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শুক্রবার সকাল নয়টায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে বাংলাদেশ জামায়াত ইসলামের সিনিয়র নায়ব আমীর বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
পড়ুন>>ভূরুঙ্গামারীতে স্নায়ুচাপ নিয়ন্ত্রণ সচেতনতা সেমিনার
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন এর নওগাঁ জেলা সভাপতি অধ্যাপক নাসির উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি মোঃ মুজিবুর রহমান ভূইয়া, কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক রফিকুল ইসলাম, নওগাঁ জেলার প্রধান উপদেষ্টা খ. ম আব্দুর রাকিব, নাটোর জেলার প্রধান উপদেষ্টা ড. মীর নূরুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুস সবুর।
উক্ত দ্বি- বার্ষিক সম্মেলনে নওগাঁ জেলা সভাপতি নির্বাচিত হন অধ্যাপক নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্দুল্লাহ আল মামুনসহ ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন।
পড়ুন>> বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপনে যেসব শর্ত ভারতের
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মহান আল্লাহ ইসলামের মধ্যে সকল বিষয়ে পূর্নাঙ্গ নীতি দিয়েছেন। আল্লাহর নীতির বাস্তবায়ন ছাড়া শ্রমিকের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। শ্রমিকরা আমাদের বাড়ি ঘর নির্মান করে কিন্তু তাদের বাড়ির চাল ফুটা। নিজেদের বাড়িও নির্মান করতে পারেনা। অসৎ এর পরিবর্তে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। সৎ নেতৃত্ব ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন আসবে না। সৎ নেতৃত্ব ও সুন্দর সমাজ গড়ার জন্য এবং আধুনিক বিশ্ব গড়ার জন্য শ্রমিকদের ভূমিকা রাখতে হবে।
Leave a Reply