নওগাঁয় নাশকতা মামলায় শ্রমিক দল নেতা গ্রেফতার হয়েছেন।
নওগাঁর ধামুইরহাটে অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামী জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা রাজু হোসেন (২৮) কে গ্রেফতার করেছেন জয়পুরহাট র্যাব-৫এর একটি টিম।
জয়পুরহাট র্যাব-৫ এর কোম্পানী কমান্ডার অধিনায়ক মেজর মো:শেখ সাদিক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন,নাশকতা মামলার আসামী রাজু পলাতক ছিল। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার(২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার সময় ধামুইরহাট চকময়রাম এলাকা থেকে রাজুকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য,গত ২৯ অক্টোবরে অবরোধ চলাকালে আসামী রাজুসহ আরো অনেকে ধামুইরহাট উপজেলার রসপুর দাখিল মাদ্রাসা মাঠে বিভিন্ন স্থাপনা ও গাড়ি ভাংচুর করেন। এ ঘটনায় ধামুইরহাট থানায় রাজুসহ কয়েকজনের নামে মামলা হয়।
Leave a Reply