নওগাঁয় জননেতা আব্দুল জলিল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় জননেতা আব্দুল জলিল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ইউক্রেনের যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইল ফেদোরভ রংপুরে শিক্ষক পরিবারে চার সদস্যের মৃত্যুর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দুজনকে আটক ইলিয়াস আলীসহ একাধিক গুমের ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৪১ পদে নিয়োগ: আবেদনের বিস্তারিত কাতারে সড়ক দুর্ঘটনায় পা হারানো ব্যক্তিকে সাড়ে ৪ লাখ রিয়াল ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় নতুন মন্ত্রী ড. আব্দুল মঈন খানের তেঁতুলিয়ায় ১৭টি সরকারি দপ্তরে জনবল সংকট: ব্যাহত নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

নওগাঁয় জননেতা আব্দুল জলিল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
নওগাঁয় জননেতা আব্দুল জলিল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

নওগাঁয় জননেতা আব্দুল জলিল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু।

নওগাঁয় জননেতা আব্দুল জলিল চতুর্থ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

শুক্রবার(৫ জুলাই) বিকাল ৫টায় নওগাঁ ষ্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ টুর্নামেন্ট-এর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত জননেতা আব্দুল জলিলের পুত্র নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এবং অতিরিক্ত পুলিশ সুপার মো.গাজিউর রহমান।

নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা’র সভাপতি জেলা প্রশাসক মো.গোলাম মাওলা’র সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল।

খেলায় প্রধান পৃষ্ঠপোষক হাউজিং ব্যাবসায়ী প্রতিষ্ঠান মডেল টাউন এবং সহযোগী পৃষ্টপোষক নওগাঁ ডানা পার্ক।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে নওগাঁ জেলার প্রবাহ সংসদ এবং টাঙ্গাইল জেলা দল। খেলায় এক গোলে টাঙ্গাইল জেলা দলকে পরাজিত করেন নওগাঁ জেলার প্রবাহ সংসদ।

পড়ুন>>রাণীশংকৈলগামী নাবিল কোচ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-৫ আহত-২৮

নওগাঁ, টাঙ্গাইল, রাজশাহী, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট ও ঠাকুরগাঁও জেলার মোট ১৪টি ফুটবল ক্লাব অংশগ্রহণ করছে।

উল্লেখ্য বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বানিজ্যমন্ত্রী মরহুম আব্দুল জলিলের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে গত ২০১৮ বছর থেকে জেলা ক্রীড়া সংস্থা এই টুর্নামেন্টের আয়োজন করে আসছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!