নওগাঁয় আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মায়ের চেয়ে বড় আপন কেউ নেই: কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বিরল সীমান্তে বিজিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও মাদক উদ্ধার তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃত্যু উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি রোধে কঠোর অবস্থানে সরকার আশুলিয়ায় দম্পতি ও অনাগত সন্তান নিহতের ঘটনায় পিবিআইয়ের তদন্তে যা বেরিয়ে এল মানিকগঞ্জে স্কুলছাত্র নিখোঁজ: চিরকুটে লিখে গেল ‘কেউ আমাকে খোঁজার চেষ্টা করবে না খুলনায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক এসকেএস ফাউন্ডেশনে ২৭৭ পদে নিয়োগ: আবেদনের সুযোগ ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি: জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি ২০৩০ বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেনের সাথে কাতারের চুক্তি

নওগাঁয় আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

 

 

 

      নওগাঁয় আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

 

 

 

নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে নওগাঁ শহরের সরিষাহাটির মোড় এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক।

 

 

 

জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শফিকুর রহমান আজ দুপুরে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে দেখা যায়, তাঁর নেতৃত্বে ছয়-সাতজন জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করছেন। এ সময় তাঁদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায়।

পড়ুন>>বোদায় টিসিবির তেলের কার্টনে মিলল পানি!

 

 

জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়–সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা জানান, সকাল নয়টা-সাড়ে নয়টার দিকে দোকান খোলেন তাঁরা। এ সময় তাঁরা দেখতে পান, আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে স্ট্যান্ডে পতাকা টাঙানো আছে। পরে দুপুরের দিকে কয়েকজন পুলিশ সদস্য এসে পতাকাগুলো খুলে নিয়ে যান।

পড়ুন>> তিন সিটিতে ভোট দিয়েই শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

 

সদর থানার ওসি নিয়ামুল হক বলেন, ‘সম্ভবত ভোরের দিকে আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়েছে। এমন একটি ভিডিও ফেসবুকে দেখার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যাঁরা এটা করেছেন, তাঁদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের আমরা খুঁজছি।’

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!