ধামইরহাটে পাওয়ার টিলার চাপায় বৃদ্ধের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ধামইরহাটে পাওয়ার টিলার চাপায় বৃদ্ধের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

ধামইরহাটে পাওয়ার টিলার চাপায় বৃদ্ধের মৃত্যু

নওগাঁ সদর থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
ধামইরহাটে পাওয়ার টিলার চাপায় বৃদ্ধের মৃত্যু

ধামইরহাটে পাওয়ার টিলার চাপায় বৃদ্ধের মৃত্যু

নওগাঁর ধামইরহাটে পাওয়ার টিলার চাপায় জিল্লুর রহমান (৬৬) নামের এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় উপজেলার ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের শল্পী বাজার নামক এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি পার্শ্ববতী রুপনারায়ণপুর এলাকা ও জাহানপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মামুনুর রশীদ এর পিতা।

স্থানীয়রা জানান, ঘটনার সময় নিহত জিল্লুর রহমান ছেলের বাড়িতে দুপুরের খাবার উদ্দেশ্যে রাস্তার এপার থেকে ওপার হচ্ছিল। পথে এক বেপরোয়া পাওয়ার টিলার তাকে ধাক্কা দিলে চাকার তলে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এদিকে ঘাতক চালক ও হেলপার ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে পাওয়ার টিলার জব্দ করে থানায় নেয়া হয়েছে। চালক ও হেলপার কে আটক করার প্রক্রিয়া চলমান রয়েছে এবং লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!