ধামইরহাটে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের সদস্য গ্রেফতার-৬ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ধামইরহাটে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের সদস্য গ্রেফতার-৬ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপে খেলার সুযোগ পেল বাংলাদেশ কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি স্বজনদের কাছে হস্তান্তর আর্সেনালে মার্তিনেল্লির সঙ্গে আচরণে হতাশ ইয়ান রাইট শপথের পর হেয়ার রোডের বাসভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বঙ্গভবনে উঠবেন রোববার শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবি ডিসিসিআইয়ের দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব) নব নির্বাচিত কমিটির সংবর্ধনা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১২ কর্মী নিয়োগ: আবেদনের বিস্তারিত কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন মির্জা ফখরুল: মঞ্চের অভিনেতা থেকে রাষ্ট্রপ্রধান হওয়ার অজানা গল্প সিরাজগঞ্জে হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

ধামইরহাটে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের সদস্য গ্রেফতার-৬

নওগাঁ সদর থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
ধামইরহাটে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের সদস্য গ্রেফতার-৬

নওগাঁর ধামইরহাটে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের সদস্য গ্রেফতার-৬

ধামইরহাটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের অভিযানের সময় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের ছয় সদস্য মো.পলাশ হোসেন (৩৮), মো. রুবেল হোসেন কাজল (৩৩), মো. আবু সাঈদ (২৬), মো. মিলন রানা (৩০), মো. জামিল হোসেন (২৬), ও মো. ওলিউল হোসেন (৩১) নামের ৬ যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বড়থা পূর্ব বাজার এলাকার মো. ইদ্রিস আলীর ছেলে মো. পলাশ হোসেন, বড়থা পূর্ব পাড়া এলাকার মো. মোজাম্মেল হক বাবলুর ছেলে মো. রুবেল হোসেন কাজল, ফতেহপুর বাজার এলাকার মো. আবুল কালাম আজাদের ছেলে মো. আবু সাঈদ, মো. খায়রুল ইসলামের ছেলে মো. মিলন রানা, চৈতন্যপুর এলাকার মো. মিজানুর রহমানের ছেলে মো. জামিল হোসেন ও পার্টিআমলাই এলাকার সোলায়মান আলীর ছেলে ওলিউল হোসেন।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুর বারোটার সময় জয়পুরহাট রাব-৫ এর কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক এতথ্য নিশ্চিত করে বলেন, গত রোববার বিকেলে উপজেলার বড়থা বাজার এলাকায় বিশেষ অভিযানের সময় পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারী ওই যুবকরা তাদের দোকানে নিজস্ব কম্পিউটারের হার্ডডিস্কে অশ্লীল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করত।

র‍্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল অশ্লীল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সরবরাহের বিষয়টি তদন্ত শুরু করে এবং তদন্তে এর সত্যতা পাওয়ায় ওই যুবকদের গ্রেফতার করা হয়।

পরবর্তীতে গ্রেফতাকৃত ওই যুবকদের যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দীন ফারুকী বিপিএম পিপিএম বলেন, গ্রেফতারকৃত ওই যুবকদের পর্নোগ্রাফি আইনে মামলা দায়েরের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

One response to “ধামইরহাটে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের সদস্য গ্রেফতার-৬”

  1. […] সুই নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি ধামইরহাটে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক… প্রচ্ছদ রংপুর […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!