ধামইরহাটে ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল পল্লী বিদ্যুৎকর্মীর : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ধামইরহাটে ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল পল্লী বিদ্যুৎকর্মীর : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

ধামইরহাটে ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল পল্লী বিদ্যুৎকর্মীর

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
ধামইরহাটে ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল পল্লী বিদ্যুৎকর্মীর

 

ধামইরহাটে ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল পল্লী বিদ্যুৎকর্মীর

ধামইরহাটে ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল পল্লী বিদ্যুৎকর্মীর

নওগাঁর ধামইরহাটে মিনি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে পল্লী বিদ্যুতের এক কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার ঘোড়াবট কলোনী এলাকায় এই ঘটনা ঘটে।

পড়ুন>>দৌলতপুরে বিদ্যুৎ এর তারে জড়িয়ে যুবক নিহত

থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ধামইরহাট পল্লী বিদ্যুত অফিসের মিটার রিডার কাম মেসেঞ্জার মো. হারুনুর রশীদ তার নিজ বাড়ী দিনাজপুরের হাকিমপুর উপজেলা থেকে ধামইরহাট পল্লী বিদ্যুৎ অফিসে আসছিলেন।

পথিমধ্যে জাহানপুর ইউনিয়নের ঘোড়াবট কলোনী এলাকায় পৌছলে বিপরীতগামী একটি মিনি ট্রাক্টরের সাথে মোটর সাইকেল আরোহী পল্লী বিদ্যুতের অফিসের মিটার রিডার হারুনুর রশীদের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে। নিহত হারুনুর রশীদ হাকিমপুর উপজেলার বারোআড়িয়া গ্রামের আব্দুর রহিম সরকারের ছেলে। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন।

ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, ‘সড়ক আইনে মামলা হবে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ধামইরহাট জোনাল অফিসের ডিজিএম সৈয়দ সাজ্জাদুল আজম জানান, আমাদের উর্ধতন কর্তৃপক্ষ জেলা থেকে আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!