ঢাকা ১১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাক্তার-প্রকৌশলী থেকে পিএইচডি ৩০ ধরনের ডিগ্রিধারী প্রাথমিকের শিক্ষকতায় ডিমলায় বিআরটিসির অবৈধ পাথর বোঝাই ট্রাক আটক রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সভাপতি সুমন, সম্পাদক মান্নান নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট: নতুন ইজরায়েলি রাজনীতির সমীকরণ উচ্চকক্ষের স্পিকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার গঠনের নতুন প্রস্তাব সন্দ্বীপে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে ওয়ানডেতে দ্রুততম ১৫০ উইকেটের নতুন রেকর্ড গড়লেন শাহিন আফ্রিদি ফ্রান্সে বিক্ষোভের জেরে প্রায় ১০০০ জন গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: জেনে নিন আবেদনের নিয়ম শিক্ষার্থীকে নিপীড়নের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

দ্রুত বাড়ছে দুধকুমার নদের পানি: নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০২:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

দ্রুত বাড়ছে দুধকুমার নদের পানি: নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্রুত বাড়ছে দুধকুমার নদের পানি: নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

দ্রুত বাড়ছে দুধকুমার নদের পানি: নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দুধকুমার, ফুলকুমারসহ উপজেলার সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। টানা বৃষ্টিতে খাল বিল পানিতে টইটম্বুর হয়ে গেছে।

বুধবার সকাল ৬ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত ১২ ঘণ্টায় দুধকুমার নদের পানি পাটেশ্বরী সেতু পয়েন্টে ২৯সে. মিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২১ সে. মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী অববাহিকার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

কুড়িগ্রাম পাউবো জানায়, বুধবার (১৩ আগস্ট) সকাল ৬ টা হতে থেকে রাত ৯ টা পর্যন্ত ১৫ ঘণ্টায় দুধকুমার নদের পানি পাটেশ্বরী সেতু পয়েন্টে ৪৬ সে. মিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪ সে. মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পড়ুন>> দৌলতপুরে হু হু করে বাড়ছে পদ্মার পানি: ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ 

দুধকুমার নদী পাড়ের বাসিন্দা ফরিদুল, জুলহাস ও চান মিয়া জানান, যে হারে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে তাতে দুই এক দিনের মধ্যে চরাঞ্চল পানিতে তলিয়ে যাবে। বন্যা হওয়ার আশঙ্কায় আছি। তারা জানান, উপজেলার চরাঞ্চলে বসবাসরত মানুষদের জন্য এ সময়টি চরম দুশ্চিন্তার। বন্যার পাশাপাশি নদীভাঙনের আতঙ্কে দিন কাটছে তাদের।

পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার জানান, যে হারে দুধকুমার নদের পানি বাড়ছে তাতে রাতেই কিছু এলাকা প্লাবিত হতে পারে। ইতিমধ্যে নদী তীরবর্তী এলাকার বেশ কিছু ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়েছে। যা তাদের জীবন-জীবিকায় বড় ধরনের প্রভাব ফেলবে।

‎

কুড়িগ্রাম পাউবোর উপ-পরিচালক মো. রাকিবুল হাসান বলেন, উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে জেলার সব নদ-নদীর পানি বাড়ছে। আগামী ২/৩ দিন পানি আরও বৃদ্ধি পেতে পারে। এতে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। স্থানীয়দের সতর্ক অবস্থানে থাকতে অনুরোধ জানানো হচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দ্রুত বাড়ছে দুধকুমার নদের পানি: নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

আপডেট সময় : ১১:০২:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫