দৌলতপুরের তারুণ্যের উদ্ভাবনী খোঁজে আইসিটি ডিভিশন শীর্ষক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উদ্ভাবনী ধারণার খোঁজে আইসিটি ডিভিশন শীর্ষক শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক প্রতিযোগিতা আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী। উক্ত আলোচনা সভায় এবং প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসাবে উপস্থিত ছিলেন দৌলতপুর কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আহাদ আলী নয়ন উক্ত অনুষ্ঠানে আরো বিচারকের দায়িত্ব পালন করেন দৌলতপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মোঃ রকিবুল ইসলাম রকি ও সদস্য সচিব আকাশ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও দৈনিক সমকাল প্রতিনিধি আহমেদ রাজু, তারাগুনিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক ও দৈনিক খবর ওয়ালা প্রতিনিধি মোহাম্মদ মাহবুবুর রহমান সবুর মোল্লা।
এসময় দৌলতপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলী ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগীদের মাঝে প্রথম স্থান অধিকার করেন খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করেন দৌলতপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করেন কল্যাণপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply