সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজার সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চিনি ও সুপারি জব্দ
সুনামগঞ্জ থেকে আমির হোসেন
- আপডেট সময় : ০১:২৭:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ২৩৬ বার পড়া হয়েছে
দোয়ারাবাজার সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চিনি ও সুপারি জব্দ
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকায় থানা পুলিশ, বর্ডার গার্ড (বিজিবি), উপজেলা নির্বাহী অফিসারের সমন্বয়ে টাস্কফোর্সের মাধ্যমে বিশেষ অভিযান চালিয়ে চোরাইপথে আসা দেড় কোটি টাকা উপরে ভারতীয় অবৈধ চিনি-সুপারি জব্দ করা হয়েছে।
শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৫ টা থেকে রাত সাড়ে ৯ পর্যন্ত দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার, ভাওয়ালীপাড়া ও কলাউড়া এলাকায় এসব জব্দ করা হয়।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু’র নেতৃত্বে, অফিসার ইনচার্জ মো.বদরুল হাসান, দোয়ারাবাজার বিজিবি ও কাস্টমস কর্তৃপক্ষের সমন্বিত টাস্কফোর্সের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসময় বিভিন্ন স্থান থেকে ১১০ বস্তা সুপারি, ১হাজার ৪ শত ৯৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।
যার বাজার মূল্য সর্বমোট ১কোটি ৫৬ লক্ষ ১২ হাজার ৫ শত টাকা।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :



















