দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মচারীর প্রকাশ্য মাদকসেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মচারীর প্রকাশ্য মাদকসেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে শিশু মৃত্যুর ঘটনা মামলায় একজনের মৃত্যুদণ্ড নিখোঁজ পাইলটদের বিষয়ে কাতারে অনুসন্ধান দল পাঠাতে চায় ইরান সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে প্রকাশিত হলো বিশেষ ই-বুক পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, নদীবন্দরে ১ নম্বর দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য প্রকাশ পিরোজপুরের নেছারাবাদে ছাগল মারার অভিযোগে থানায় মামলা, এলাকাবাসীর ক্ষোভ ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ সুনামগঞ্জের পাঁচ যুবক, বেঁচে যাওয়া যাত্রীর বর্ণনায় সংকট অস্ট্রেলিয়াকে হারানোর রহস্য ফাঁস করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো ভুয়া খবরে প্রভাবিত ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা

দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মচারীর প্রকাশ্য মাদকসেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মচারীর প্রকাশ্য মাদকসেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মচারীর প্রকাশ্য মাদকসেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মচারীর ১৫/০১/২০২৩ ইং তারিখে প্রকাশ্য দিবালোকে মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে

প্রকাশ্য দিবালোকে মাদক সাবানের ভিডিওটি ঐ ব্যক্তির হচ্ছে শিক্ষা বোর্ডের বিদ্যালয় অনুমোদন শাখার উচ্চমান সহকারী পদে কর্মরত হারুন অর রশিদ। দেখুন>>> দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মচারীর প্রকাশ্য মাদকসেবনের ভিডিও

ভিডিও চিত্রের খোঁজ নিয়ে জানা গেছে, অফিস চলাকালীন অধিকাংশ সময় শিক্ষা বোর্ড সংলগ্ন গোপালগঞ্জ বাজারের পূর্ব পার্শ্বে এক মাদক ব্যবসায়ীর বাড়িতে এবং শিক্ষা বোর্ডের আশে পাশে নিয়মিত ফেন্সিডিল সেবন করে আসছে ঐ কর্মচারী।

শুধু মাদক সেবন নয় তার দপ্তরে চা খরচ না দিলে কোন ফাইল নড়ে না বলে অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হারুন অর রশিদ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কারও কাছ থেকে কোন আর্থিক সুবিধা নেই নাই।

এমন অভিযোগ কেউ প্রমাণ করতে পারলে আমার শাস্তি হবে। প্রকাশ্য মাদক সেবনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভিডিওটা সঠিক তবে অফিস চলাকালীন না। আমার বন্ধুরা শত্রুতা করে এমন ভিডিও করেছে।

দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদ আলম বলেন, হারুনের মাদকের ভিডিওটা আমিও দেখেছি। আমি তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি অফিসে বসে তো মাদক সেবন করি নাই বা অফিস টাইমেও করি নাই। তাই এই বিষয়ে আমি কোন জবাবদিহি করব না। এই কথা শুনে আমি আর কিছু বলি নাই তাকে।

এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোঃ কামরুল ইসলাম বলেন, মাদক সেবনের বিষয়টি আমি জানি না।

তবে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন জনের কাছে জানতে পেরে তাকে ডেকে সর্তক করে দিয়েছি। তার পরো আমাদের কোন কর্মচারী যদি মাদক সেবনের সাথে জড়িত থাকে তাহলে অব্যশই বিষয়টি আমরা দেখব।

আর্থিক লেনদেনের বিষয়ে তিনি বলেন, অভিযোগ পেলে গুরুত্বসহকারে দেখা হবে।

Please Share This Post in Your Social Media

One response to “দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মচারীর প্রকাশ্য মাদকসেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল”

  1. […] ছড়িয়ে পড়ায় এলাকা জুড়ে চমক সৃষ্টি দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মচারীর প্… দাউদকান্দিতে বাস চাপায় নিহত-১ আহত-২ […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!