ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান কাউনিয়ায় এনজিও কর্মী হত্যার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির চ্যাটজিপিটির ফিন্যান্স টুলে যুক্ত হলো ভয়েস সুবিধা

দায়িত্বে অবহেলায় শিশুর মৃত্যু শরীয়তপুরের সেই চিকিৎসককে চান না রৌমারীবাসী

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ১২:২৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ২৭৮ বার পড়া হয়েছে

দায়িত্বে অবহেলায় শিশুর মৃত্যু শরীয়তপুরের সেই চিকিৎসককে চান না রৌমারীবাসী

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দায়িত্বে অবহেলায় শিশুর মৃত্যু শরীয়তপুরের সেই চিকিৎসককে চান না রৌমারীবাসী

জনবল সংকট ও চিকিৎসক শরীফ উর রহমানের দায়িত্ব পালনে অবহেলার কারণে এক শিশুর মৃত্যুর অভিযোগে শরীয়তপুর সদর হাসপাতাল থেকে প্রাথমিকভাবে কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।

এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রৌমারী-ঢাকা মহাসড়কের উপজেলা গেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার শামসুল আলম, আজিজুর রহমান, বাসদ নেতা (মার্কসবাদী) মহিউদ্দিন মহির, প্রভাষক এমআর ফেরদৌস, আব্দুস সামাদ, আক্তারুজামান আক্তার ও শৌলমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান ও মনফ বিদ্যুৎ সরকার প্রমুখ।

বক্তারা বলেন, এমন অমানবিক চিকিৎসক শরীফ উর রহমানকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চান না। দ্রুত ওই চিকিৎসকের বদলি বাতিলসহ পর্যাপ্ত জনবল চান রৌমারীবাসী।

জানা গেছে, গত ১৩ মার্চ দুপুরে শরীয়তপুর পৌরসভার চরপালং গ্রামের রাজিব শেখ ও রুবিনা বেগম দম্পত্তির তিন মাস বয়সী শিশু মুসাফিরকে ঠান্ডা ও পেট ব্যথার কারণে শরীয়তপুর সদর হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়।

ওইদিন সন্ধ্যার দিকে হঠাৎ করেই মুসাফির অসুস্থ হয়ে পড়লে প্রথমে তার স্বজনদের ডাকে নার্স এসে শিশুটিকে দেখে তাদেও চিকিৎসককে ডাকার পরামর্শ দেন। এ সময় নার্সের পরামর্শ অনুযায়ী রোগীর স্বজনরা একাধিকবার ডাকলেও আসেননি দায়িত্বরত চিকিৎসক শরীফ উর রহমান।

এদিকে রোগীর অবস্থা গুরুতর হয়ে গেলে নার্স, ওয়ার্ডবয় ও আয়া ডেকে আনতে যান ওই চিকিৎসককে। কিন্তু চিকিৎসক নার্সকে পরামর্শ দেন অক্সিজেন খুলে তার কাছে নিয়ে যেতে। রোগীর অবস্থা গুরুতর হয়ে গেছে বলে নার্স অক্সিজেন খুলতে অপারগতা প্রকাশ করলেও শিশু মুসাফিরকে শেষ পর্যন্ত দেখতে যাননি চিকিৎসক শরীফ উর রহমান।

এরপর রাত পৌনে ৮টার দিকে হাসপাতালেই মারা যায় শিশু মুসাফির। এ ঘটনায় ১৪ মার্চ গাইনি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. হোসনে আরাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুর রহমান।

এ সময় তদন্ত প্রতিবেদনটি স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়। পরে ২০ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. হারুন অর রশীদ স্বাক্ষরিত এক চিঠিতে ডা. শরীফ উর রহমানকে কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বদলি করা হয়।

রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, চিকিৎসক শরীফ উর রহমানের বদলি এ স্বাস্থ্যকমপ্লেক্সে বদলি হলেও এখনও যোগদান করেননি ওই চিকিৎসক। পর্যাপ্ত জনবলের বিষয়ে তিনি বলেন, চাহিদা পাঠানো হয়েছে। শিগগির জনবল সংকট ঘুচবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দায়িত্বে অবহেলায় শিশুর মৃত্যু শরীয়তপুরের সেই চিকিৎসককে চান না রৌমারীবাসী

আপডেট সময় : ১২:২৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪