তাহিরপুরে বিদ্যুৎ স্পৃষ্টে এক ইলেকট্রিসিয়ানের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাহিরপুরে বিদ্যুৎ স্পৃষ্টে এক ইলেকট্রিসিয়ানের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনা উদ্যোক্তাদের আহ্বান এফবিসিসিআইয়ের কানাডায় নতুন সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ খান ও অধরা খান নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৩৩০, নিখোঁজ সহস্রাধিক সংসদে জাতীয় মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান

তাহিরপুরে বিদ্যুৎ স্পৃষ্টে এক ইলেকট্রিসিয়ানের মৃত্যু

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : সোমবার, ২৪ জুন, ২০২৪
তাহিরপুরে বিদ্যুৎ স্পর্শে এক ইলেকট্রিসিয়ানের মৃত্যু

তাহিরপুরে বিদ্যুৎ স্পৃষ্টে এক ইলেকট্রিসিয়ানের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুরে বন্ধ থাকা বিদ্যুতের মেইন লাইনে সংযোগ দিতে গিয়ে স্থানীয় এক ইলেকট্রিসিয়ানের বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়েছে। নিহত ইলেকট্রিসিয়ানের নাম সুজন মিয়া (২০)। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী রতনপুর গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে।

জানা যায়, শনিবার দিনগত রাত ১০টার দিকে কলাগাঁও – সুন্দরবন গ্রামী পল্লী বিদ্যুতের মেইন লাইনের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পল্লী বিদ্যুৎ সমিতির কলাগাঁও অভিযোগ কেন্দ্রে থেকে স্থানীয় ইলেকট্রিসিয়ান নিহত সুজন মিয়া এবং একই গ্রামের আরিফুল ইসলাম নামে দুইজনকে অনুরোধ করা হয় মেইন লাইনে উঠে বিদ্যুৎ লাইনটি পুনরায় সংযোগ দেওয়ার জন্য।

প্রতিদিনের ন্যায় ফোন পেয়ে নিহত সুজন সুন্দরবন গ্রামের সামনের একটি বিদ্যুতের কুটির উপরে উঠে লাইন সংযোগ দেওয়ার জন্য।

নীচে আরিফুল ইসলাম নামে অপর এক জন মোবাইল ফোন নিয়ে দাঁড়িয়ে থাকে। নিহত সুজন বিদ্যুৎ লাইন সংযোগ দিয়ে খুটির উপর থেকে নীচে নামার আগেই বিদ্যুৎ লাইন সচল হলে সে বিদ্যুৎ স্পৃষ্টে খুটির মধ্যেই ঝুলে পড়ে। এতে তার হাত বুক মুখ ঝলসে পড়ে।

পরে আবার ফোনে বিদ্যুৎ লাইন সংযোগ বন্ধ করে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে রাত দুইটার দিকে তার মৃত্যু হয়।

পড়ুন>>কুড়িগ্রামে চিতাবাঘের শাবক উদ্ধার

নিহতের বাবা মো. জয়নাল মিয়া বলেন, রাতে বিদ্যুৎ চলে যাওয়ার পর কলাগাঁও পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র এবং বাদাঘাট অফিস থেকে ফোন দিয়ে আমার ছেলেকে বিদ্যুৎ লাইন সংযোগ দেওয়ার জন্য অনুরোধ করে। পরে আমার ছেলে বন্ধ বিদ্যুৎ লাইন সংযোগ দিতে গিয়ে খুঁটির উপর বিদ্যুৎ স্পৃষ্টে মারা যায়।

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ তাহিরপুর উপজেলার বাদাঘাট সাব জোনাল অফিসের লাইন ক্লু লেভেল ওয়ান আহাদ বলেন, তাকে না জানিয়ে নিহত সুজন বন্ধ হয়ে থাকা ফিডার সংযোগ প্রদান করতে যান। সাড-ডাউনে  থাকা বিদ্যুৎ সঞ্চালন লাইন রাতে যথা নিয়মেই চালু হলে সে বিদ্যুৎ স্পৃষ্টে মারা যান।

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ তাহিরপুর উপজেলার বাদাঘাট সাব জোনাল অফিসের সহকারি জেনাল ম্যানেজার ইকরাম হোসেন জনি বলেন, উপজেলার  সুন্দরবন এলাকায় বিদ্যুতের ফিডার বন্ধ ছিল শনিবার রাতে। ফের যথারীতি নিয়মে ফিডারটি চালু  করা হয়।

তিনি বলেন, সুজন নামের নিহত ইলেক্ট্রিশিয়ান আমাদের কাউকে অবহিত না করেই সে এলাকার গ্রহকদের কথায় ফিডার চালু করতে গিয়ে তার এমন মৃত্যু হয়েছে।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, সংবাদ পেয়ে সুনামগঞ্জ থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর থানার মাধ্যমে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!