ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য আটক তাহিরপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে অভিবাসন ইস্যুতে ডেমোক্র্যাটদের কৌশলী হওয়ার সময় কি এখনই? দুদক পুনর্গঠনে এনসিপিকে টার্গেট করছে সরকার: নাহিদ ইসলাম বাংলাদেশ ব্যাংকে প্রধান অর্থনীতিবিদ পদে নিয়োগ পাওনা পরিশোধে বিলম্ব: আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ পাকিস্তানের কোহাটে মসজিদে শক্তিশালী আত্মঘাতী হামলা, নিহত ১৬ এআইয়ের অপব্যবহার রোধে কঠোর আইন ও ব্যবস্থার পথে সরকার কুমিল্লায় বিষপানে নবদম্পতির মর্মান্তিক পরিণতি: স্বামী মৃত, স্ত্রী সংকটাপন্ন একাত্তরের অবস্থান পরোক্ষভাবে মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী

তাহিরপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ১০:৫১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাহিরপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় শিশুটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের রহমতপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

শুক্রবার দুপুরে শিশুটির চাচা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আসরের নামাজের পর শিশুটি বাড়ির পাশের রাস্তায় খেলছিল। এ সময় রহমতপুর গ্রামের আজিজ মিয়ার কিশোর ছেলে লাকিব মিয়া বিস্কুট দেওয়ার কথা বলে শিশুটিকে একটি খালি ঘরে নিয়ে যায়।

সেখানে দরজা বন্ধ করে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটি চিৎকার ও কান্নাকাটি শুরু করলে অভিযুক্ত দরজা খুলে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন।

শিশুটির চাচা বলেন, ‘‘শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সে বারবার আঁতকে উঠছে। রাতেই তাকে থানায় নিয়ে যাই এবং পুলিশকে দেখিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছি।’’

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. ফারুক আহমদ বলেন, রাতে শিশুটিকে থানায় নিয়ে আসা হয়েছিল। তার গোপনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তাহিরপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে

আপডেট সময় : ১০:৫১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬