তাহিরপুরে ডিবির অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় ফুচকা আটক
- আপডেট সময় : ০৩:২৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৩২৯২৬ বার পড়া হয়েছে
তাহিরপুরে ডিবির অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় ফুচকা আটক
চোরাকারবারি শাকিল আল আমিনসহ পাঁচজনের নামে মামলা সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধ পথে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৩৭০৮ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়েছে।
গতকাল ৮ জুলাই ভোর সাড়ে ৪ টার দিকে জেলা গোয়েন্দা শাখার একটি টিম তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আমবাড়ী গ্রামের গোলহাটির শাহাদাত মিয়ার বসতঘরের দক্ষিণের কক্ষে অভিযান ৩৭০৮ কেজি ভারতীয় ফুচকা জব্দ করে। জব্দকৃত ৩৭০৮ কেজি ভারতীয় ফুচকার আনুমানিক মূল্য ১২ লক্ষ ৯৭ হাজার ৮ শত টাকা।
পড়ুন>> ঢাকা থেকে পালিয়ে পাংশায় পঞ্চম ও দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া দুই অবুঝ প্রেমিক-প্রেমিকা
সুনামগঞ্জ জেলা ডিবি ওসি মোহাম্মদ হযরত আলী এর সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমবাড়ী গ্রামের অভিযান চালিয়ে পলাতক আসামি শাকিল (৪৫), মিলন মিয়া (২৭), ফরিদ মিয়া (৪০), শফিকুল ইসলাম (৪০), আল আমিন (৪০) সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনের দখল হতে চোরাচালানের মাধ্যমে ভারত হতে আনয়নকৃত সর্বমোট ৩৭০৮ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়।
উক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় পলাতক আ-সামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এবং
সুনামগঞ্জ জেলা পুলিশ চোরাচালান ও সকল প্রকার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























