তাহিরপুরে ঝড়ে নিখোঁজ দুইজনের লাশ পুলিশ ও স্থানীয়দের উদ্ধারের চেষ্টা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাহিরপুরে ঝড়ে নিখোঁজ দুইজনের লাশ পুলিশ ও স্থানীয়দের উদ্ধারের চেষ্টা : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন

তাহিরপুরে ঝড়ে নিখোঁজ দুইজনের লাশ পুলিশ ও স্থানীয়দের উদ্ধারের চেষ্টা

তাহিরপুর(সুনামগঞ্জ) থেকে আহম্মদ কবির
  • প্রকাশিত : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
তাহিরপুরে ঝড়ে নিখোঁজ দুইজনের লাশ পুলিশ ও স্থানীয়দের উদ্ধারের চেষ্টা

সুনামগঞ্জের তাহিরপুরে ঝড়ে নিখোঁজ দুইজনের লাশ পুলিশ ও স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তাহিরপুরের মাটিয়ান হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে নিখোঁজ দুই ব্যক্তিদের লাশ উদ্ধারের চেষ্টা অব‍্যহত রাখছে তাহিরপুর থানা পুলিশ ও স্থানীয়রা।

আজ (২৮আগস্ট) সোমবার তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ (ওসি) ইফতেখার হোসেন এর নির্দেশে এসআই হেলাল উদ্দিন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ও স্থানীয়রা সকাল থেকে দুপুর পর্যন্ত ঘটনাস্থল মাটিয়ান হাওরের বোয়ালমারা এলাকার আশেপাশে লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর পুর্বেও ঘটনার পরবর্তী সময় থেকে গভীর রাত পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করে আত্মীয়-স্বজনসহ স্থানীয়রা।

উল্লেখ্য গতকাল (২৭আগস্ট) রবিবার বিকালে তাহিরপুর হতে নিজ গ্রাম ছিলানী তাহিরপুর আসার পথে উপজেলার মাটিয়ান হাওরের বোয়ালমারা এলাকায় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে দুইজন নিখোঁজ হন।

নিখোঁজরা হলেন ওই গ্রামের মৃত আব্দুর রহমান এর ছেলে আবুল ফয়েজ ওরফে সুলতান মিয়া (৩৫)একই গ্রামের মশ্রব আলীর ছেলে শাহ আলম(৪০)।

এবিষয়ে ছিলানী তাহিরপুর গ্রামের নিখোঁজ ব্যক্তি শাহ আলম এর চাচাতো ভাই আব্দুল হালিম জানান আমরা ঘটনার পর থেকে গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করেছি,আজ তাহিরপুর থানা পুলিশ ও আমরা সকাল থেকে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি তা এখনো অব্যাহত আছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!