তাহিরপুরে জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু- ১০০ ধানে কৃষকের বাজিমাৎ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাহিরপুরে জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু- ১০০ ধানে কৃষকের বাজিমাৎ : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামি আন্দোলনের গণমিছিল সমাবেশ জুলাইয়ের চেতনায় রাণীশংকৈল: সংবর্ধিত হলেন জুলাই যোদ্ধারা, ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভে ন্যায়বিচারের দাবি ভূরুঙ্গামারীর ধামেরহাটে ইয়াবাসহ আটক ব‍্যক্তির ১মাসের কারাদন্ড জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ ভূরুঙ্গামারীতে জুলাই গণঅভ‍্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ দৌলতপুরে পদ্মার পাড় ধসে ২ শিশু নদীতে নিখোঁজ ১ ঠাকুরগাঁওয়ে বৃষ্টি উপেক্ষা করে জুলাই শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনে মানুষের ঢল গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নাগেশ্বরীতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল নাগেশ্বরীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের ২য় বর্ষপূর্তিতে বিএনপির গণসমাবেশ

তাহিরপুরে জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু- ১০০ ধানে কৃষকের বাজিমাৎ

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
তাহিরপুরে জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু- ১০০ ধানে কৃষকের বাজিমাৎ

তাহিরপুরে জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু- ১০০ ধানে কৃষকের বাজিমাৎ

তাহিরপুরে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের  সার্বিক সহযোগিতায় চাষ হয়েছে জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু – ১০০ ধান, অধিক ফলন হওয়ায় খুশি কৃষক। তাহিরপুর সদর ইউনিয়নের কৃষক বিদ্যুৎ চক্রবর্তী   ৩৩ শতক জমিতে চাষ করেছেন বঙ্গবন্ধু ব্রিধান-১০০ এর থেকে ধান এসেছে ২৪ মন।

কৃষক বিদ্যুৎ চক্রবর্তী বলেন, অন্য বছরের তুলনায় এই বার আমার ৩৩ শতক জমির মাঝে ধান অনেক বেশি হইছে, অন্য জাতের থাইকা এ জাতের ধানের উৎপাদন খরচ অনেক কম, মাঝারী চিকন থাকার কারণে বাজারে এ ধানের চালের চাহিদা রয়েছে, গত বছর আমার এই জমির মাঝে অন্য জাতের ধান লাগানোর কারনে ধান হইছে ১২ মন। এই বার জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু- ১০০ লাগানোর কারনে আমার জমিতে ধান হইছে ২৪ মন।

পুষ্টির চাহিদা পূরণে জিংক সমৃদ্ধ ধান ভূমিকা রাখে। এই ধান চাষে আমারে উৎসাহিত ও সহযোগিতা করছে ওয়ার্ল্ড ভিশন সংস্থা।

ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি ম্যানেজার বিভুধান বিশ্বাস বলেন,তাহিরপুর উপজেলার,তাহিরপুর সদর ইউনিয়ন, বালিজুরি ইউনিয়ন, বাদাঘাট ইউনিয়ন ও উত্তর বড়দল ইউনিয়নের ৪৮ জন কৃষকের মধ্যে আমরা পরিক্ষা মূলক ভাবে  জিংক সমৃদ্ধ ধান দিয়েছি , কৃষকরা জিংক সমৃদ্ধ ব্রি ধান ৭৪, ব্রি ধান ৮৪ এবং ব্রি ধান ১০০ আবাদ করেছেন ৮টি প্রদর্শনী প্লট করেছেন। আমরা সফলও হয়েছে আগামীতে জিংক সমৃদ্ধ ধানের বীজ আমরা অনেক কৃষকের মাঝে দিয়ে থাকবো, যেন মানুষের পুষ্টির চাহিদা পূরণ হয় জমিতে  ফলন ভালো হয়।

ওয়ার্ল্ড ভিশন সিলেটের লাইভলিহুড টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিষ্ট রুহুল আমিন জানান, দেশে অধিকাংশ শিশু ও কিশোরী জিংকের অভাবে অপুষ্টিজনিত সমস্যায় ভোগে।

বিশেষ করে শিশুদের বয়োসন্ধিকালে শরীরিক বৃদ্ধি ও বুদ্ধিমত্তা বৃদ্ধির জন্য জিংকের চাহিদা গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের তিনবেলা ভাত খেতে হয়, সেহেতু ভাতের মধ্যে এর চাহিদাটা বিদ্যমান থাকলে অভাবটা সহজেই পূরণ হবে। আর শিশুদের কথা চিন্তা করেই জিংক সমৃদ্ধ ধান যেনো কৃষকরা সব সময় করে তার জন্য ওয়ার্ল্ড ভিশন সব ধরনের সার্বিক সহযোগিতা করে আসছে।

উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ-দৌলা বলেন, তাহিরপুর  ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে কৃষকদের মাঝে জিংক সমৃদ্ধ ধান বীজ সরবরাহ করেছেন। এর ফলে কৃষক তার জমিতে থেকে পর্যাপ্ত পরিমাণ জিংক ধান উৎপাদন করতে পেরেছেন।

এই ধান আবাদ করে প্রান্তিক কৃষকদের পরিবার যেমন উপকৃত হয়েছে তেমনি আগামী প্রজন্ম বেড়ে উঠবে সুন্দর ও সুস্থ ভাবে। এ ধান আবাদের জন্য উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণসহ সব সময় কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!