তাহিরপুরে ছোট ভাইয়ের পাথরের আঘাতে বড় ভাই নিহত : ঘাতক ছোট ভাই আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাহিরপুরে ছোট ভাইয়ের পাথরের আঘাতে বড় ভাই নিহত : ঘাতক ছোট ভাই আটক : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত বিপিএল স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্ষতির কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন উসাইন বোল্টকেও পেছনে ফেলল চীনের তৈরি নতুন রোবট সুপারম্যান ২৮ আগস্ট শুরু বিসিবির নতুন বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট

তাহিরপুরে ছোট ভাইয়ের পাথরের আঘাতে বড় ভাই নিহত : ঘাতক ছোট ভাই আটক

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
তাহিরপুরে ছোট ভাইয়ের পাথরের আঘাতে বড় ভাই নিহত : ঘাতক ছোট আটক

সুনামগঞ্জের তাহিরপুরে ছোট ভাইয়ের পাথরের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। আঘাতকারী  ঘাতক ছোট ভাই আটক।

উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বড়দল গ্রামের পুরানহাটিতে টিউবওয়েল ব্যবহারে বাঁধার জেরে ছোট ভাইয়ের পাথরের আঘাতে আপন বড়ভাই খোরশেদ আলম (৩৮) নিহত হয়েছেন।

নিহত খোরশেদ আলম উপজেলার বড়দল গ্রামের পুরানহাটির সাবেক মেম্বার মৃত কনাই মিয়ার বড় ছেলে। ‘হত্যা কান্ডের সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে হত্যাকান্ডের ঘটনায় জড়িত ছোট ভাই আশরাফুল আলম (৩৫)কে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।

আজ রোববার (২৬ মার্চ) দুপুর ১২টায় উপজেলার বড়দল গ্রামের পুরানহাটিতে এমন বর্বর হত্যা কান্ডের ঘটনাটি ঘটেছে।

জানাগেছে, নিহত খোরশেদ আলম নিজ বাড়ির পুর্ব পাশে থাকা টিউবওয়েলে পারিবারিক কাজে গেলে তার আপন ছোট ভাই আশরাফুল আলম টিউবওয়েলে আসতে বাঁধা প্রদান করেন।

এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। পরে রেগে গিয়ে আশরাফুল আলম টিউবওয়েলের পাশে থাকা পাথর দিয়ে বুকে আঘাত করলে এক পর্যায়ে খোরশেদ আলম মাটিতে লুঠিয়ে পড়েন।

তাৎক্ষনিক তার পরিবারের লোকজন তাকে সংঞ্জাহীন অবস্থায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য-কমেপ্রেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ইউনুস আলী বলেন, আমি ঘটনাটি জানার সাথে সাথে গিয়েছি এ ঘটনায় আমি নিজেও মর্মাহত হয়েছি।

এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সৈয়দ ইফতেখার হোসেন হত্যাকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যা কান্ডের সাথে জড়িত থাকা নিহত খোরশেদ আলমের আপন ছোট ভাই আশরাফুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!