admin
২২ ডিসেম্বর ২০২৩, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তালতলীতে এশিয়ান টিভি’র সাংবাদিকের বাড়িতে ডাকাতি

প্রতিকী ছবি

বরগুনার তালতলীতে এশিয়ান টিভি’র সাংবাদিকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

বরগুনার তালতলীতে মালিপাড়া থানা এলাকায় এশিয়ান টিভি’র সাংবাদিকের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদলের ১ জন পরিকল্পিতভাবে দিনের বেলায় ঘরে ঢুকে আত্মগোপন করে রাত ২ টার দিকে ঘরের দরজা খুলে অন্য ডাকাতদের ঘরের ভিতরে প্রবেশ করিয়ে সাংবাদিক জলিল আহমেদের বাবা-মাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারসহ নগদ তিনলক্ষ টাকা লুটে নেয়।

এসময়ে সাংবাদিক জলিল আহমেদের মা বেবি বেগমকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং এলোপাতাড়িভাবে পিটিয়ে বাম পা ভেঙ্গে দেয় এবং তার বাবা শাহ্ জাহান হাওলাদারকে মারধর করে ডাকাতরা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর ২৩) রাত আনুমানিক ২টার দিকে মালিপাড়া থানা এলাকায় এশিয়ান টিভি’র
উপজেলা প্রতিনিধি মো.জলিল আহমেদের বাসায়
এ ঘটনা ঘটে।

সাংবাদিকের পরিবার সূত্রে জানা গেছে,বুধবার দিবাগত রাতে মালিপাড়া থানা এলাকার বসত বাড়িতে ডাকাতরা হানা দেয়। ডাকাতদের টের পেয়ে শাজাহান হাওলাদার ডাক চিৎকার দিলে শাজাহান হাওলাদার ও তার স্ত্রী কে এলোপাতারিভাবে পিটিয়ে ও কুপিয়ে জখম করে চলে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাতির আলামত ও তাদের বক্তব্য নেয়।

এশিয়ান টিভি’র প্রতিনিধি মো.জলিল আহমেদ বলেন, আমার বাবাকে আহত করে ও মাকে ডাকাতরা এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করেছে। মা এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

তালতলী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম খান বলেন, ঘটনাস্থল রাতেই পুলিশ পরিদর্শন করেছে। এখন পর্যন্ত সাংবাদিকের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যিহত

বিরলের আবু বক্কর সিদ্দিক বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

সরাইলে মাছ শিকার প্রতিযোগিতায় দুই কাতলা ধরে ২ লাখ ৩০ হাজার টাকা জিতলেন হান্নান

বরিশালে সমকাল অফিসের ভেতরে সাবেক ব্যুরো প্রধানের রহস্যজনক মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

১০

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

১১

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

১২

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

১৩

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

১৪

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

১৫

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

১৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

১৭

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

১৮

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

১৯

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

২০
error: Content is protected !!