তাড়াশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে কম্বল বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাড়াশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে কম্বল বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

তাড়াশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে কম্বল বিতরণ

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • প্রকাশিত : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
তাড়াশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে কম্বল বিতরণ

 

 

তাড়াশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে কম্বল বিতরণ

 

সিরাজগঞ্জের তাড়াশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার বিকালে তাড়াশ সদর ইউনিয়নের মথুরাপুর বাজারে অবঃ সার্জেন্ট মাহমুদুল ইসলাম মুকুলের অর্থায়নে ওই কম্বল বিতরণ করা হয়। তাড়াশ সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহরিয়ার সেতারের সভাপতিত্বে ওই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি স. ম. আফসার আলী।

 

 

বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, যুগ্ম সম্পাদক অধ্যাপক দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক ছাইদুর রহমান, সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নূরুন্নবী প্রমূখ।

পড়ুন>> শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে রংপুর মহানগর যুবদলের শীতবস্ত্র বিতরণ

 

অপরদিকে সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জিয়াউর রহমানের জীবনীর উপর সংক্ষিপ্ত আলোচনা শেষে তাঁর রুহের মাগফেতার কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!