জামায়াতের চাঁদাবাজি ও দখলবাজির বিক্ষোভ মিছিলে হামলা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জামায়াতের চাঁদাবাজি ও দখলবাজির বিক্ষোভ মিছিলে হামলা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি

জামায়াতের চাঁদাবাজি ও দখলবাজির বিক্ষোভ মিছিলে হামলা

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৪ জুলাই, ২০২৬
জামায়াতের চাঁদাবাজি ও দখলবাজির বিক্ষোভ মিছিলে হামলা
ছবি নেট

 

 

 

জামায়াতের চাঁদাবাজি ও দখলবাজির বিক্ষোভ মিছিলে হামলা

 

রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজি ও দখলবাজির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজিত একটি বিক্ষোভ মিছিলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে কবির আহমেদ নামে এক জামায়াত নেতা আহত হয়েছেন।

 

 

আহত কবির আহমেদ গুলিস্তান শপিং মার্কেট ইউনিট জামায়াতের সভাপতি ও দলের রোকন। পেশায় তিনি মোবাইল পার্টস ব্যবসায়ী।

 

 

 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পড়ুন>> কাউনিয়ায় এনসিপির জুলাই মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

 

 

কবির আহমেদকে হাসপাতালে নিয়ে যাওয়া আক্তার হোসেন জানান, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে দুর্বৃত্তরা কবির আহমেদের কোমরের পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

 

 

তিনি আরও জানান, কবির আহমেদ মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার এলাকার তৌহিদ হোসেনের ছেলে। তিনি গুলিস্তান শপিং মার্কেট ইউনিট জামায়াতের সভাপতি ও দলের রোকন হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

 

 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত এক জামায়াত নেতাকে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন>> জলঢাকায় বাসের ধাক্কায় নিহত ১, আহত ১

 

 

 

 

তবে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহফুজুল হক বলেন, ছুরিকাঘাতের কোনও তথ্য পুলিশের কাছে নেই। ঘটনাস্থলের পাশের একটি মার্কেটের ভেতরে একজনকে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল। পরে পুলিশি মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন>>ভূরুঙ্গামারীতে ২১তম হাজী সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

এদিকে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন অভিযোগ করেন, গুলিস্তান এলাকায় দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত। কয়েকদিন আগে বিএনপির কয়েকজন নেতা একটি মার্কেটের নিয়ন্ত্রণ নিতে তালা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করলে ব্যবসায়ীদের অনুরোধে জামায়াত নেতারা তাদের পাশে দাঁড়ান।

 

 

তার দাবি, চাঁদাবাজি ও দখলবাজির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে স্থানীয় ব্যবসায়ীরা অংশ নিলে বিএনপির সমর্থকরা অতর্কিত হামলা চালায়।
তবে এ বিষয়ে বিএনপির স্থানীয় কোনও নেতার বক্তব্য পাওয়া যায়নি। তথ‍্য ও ছবি

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!