ডোমারে রেনু হত্যা মামলার মূল আসামী গোলাম মোস্তফা বুলু ময়মনসিংহ থেকে গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ডোমারে রেনু হত্যা মামলার মূল আসামী গোলাম মোস্তফা বুলু ময়মনসিংহ থেকে গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত বিপিএল স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্ষতির কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন উসাইন বোল্টকেও পেছনে ফেলল চীনের তৈরি নতুন রোবট সুপারম্যান ২৮ আগস্ট শুরু বিসিবির নতুন বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট

ডোমারে রেনু হত্যা মামলার মূল আসামী গোলাম মোস্তফা বুলু ময়মনসিংহ থেকে গ্রেফতার

ডোমার (নীলফামারী ) থেকে মোসাদ্দেকুর রহমান সাজূ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
ডোমারে রেনু হত্যা মামলার মূল আসামী গোলাম মোস্তফা বুলু ময়মনসিংহ থেকে গ্রেফতার

নীলফামারীর ডোমারে রেনু হত্যা মামলার মূল আসামী গোলাম মোস্তফা বুলু (৩৭) কে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, গত ২৭ /১২/২২ইং তারিখে ডোমার থানাধীন ১নং ভোগডাবুড়ি ইউনিয়নের গোসাইগঞ্জ কারেঙ্গাতলী গ্রামে স্বামী কর্তৃক নৃশংস হত্যাকান্ডের শিকার হন খয়রুল ইসলাম এর মেয়ে রেনু আক্তার।

হত্যার পর থেকে তার স্বামী গোলাম মোস্তফা বুলু পলাতক রয়েছে। এ ব্যাপারে রেনুর পিতা খয়রুল ইসলাম বাদী হয়ে গত ২৮ ডিসেম্বর ২০২২ ইং তারিখে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় সহকারি পুলিশ সুপার (ডোমার-ডিমলা) সার্কেল আলী মোহাম্মদ আব্দুল্লাহ এর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স দীর্ঘদিন আত্মগোপনে থাকা রেনুর পলাতক স্বামী গোলাম মোস্তফা বুলুকে ২১ মার্চ রাতে ময়মনসিংহের কোতোয়ালী থানা থেকে গ্রেফতার করেন।

এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী বুলুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,বুলুকে আজ সকালে নীলফামারী জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!