ডোমারে নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ ১৪৩২ উদযাপন
- আপডেট সময় : ০৫:৩৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে
ডোমারে নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ ১৪৩২ উদযাপন
ডোমারে নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ ১৪৩২ উদযাপন, আনন্দ শোভাযাত্রা ও লোক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত।
“এসো মিলি বাঙ্গালীর প্রাণের উৎসবে” এই শ্লোগানে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীর ডোমারে বাঙালী জাতির ঐতিহ্য বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। তাই প্রতি বছরের ন্যায় এবারেও ১৪ এপ্রিল বাংলা ১৪৩২ বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা লোক সাংস্কৃতিক উৎসব এর আয়োজন করা হয়েছে।
উক্ত আনন্দ শোভাযাত্রা উৎসবে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
সোমবার ১৪ই এপ্রিল উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ ১৪৩২ উৎযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচী গ্রহণ করছে।
কর্মসূচীর মধ্যে সকাল ১০টায় ডোমার বাজারস্ত শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার চত্বর হইতে বর্ষবরণ ১৪৩২ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও সরকারি বেসরকারি কর্মকর্তা এবং বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক ও সুধী সমাজের উপস্থিতি সহ আনন্দ শোভাযাত্রার বর্ণাঢ্য র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
এরপর উপজেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য লাঠি খেলা, লোক উৎসব মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সন্ধ্যা ৭টা ১ মিনিটে ডোমার নাট্য সমিতি মঞ্চে বর্ষবরণ অনুষ্ঠানের শুভেচ্ছা বিনিময় এবং সাড়ে সাতটায় লোক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ডোমার নাট্য সমিতি মঞ্চের আহবায়ক মাসুদ বিন আমিন সুমনের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক নাজমুল আলম বিপিএএ।
বিশেষ অতিথি সহকারী পুলিশ সুপার সার্কেল (ডোমার-ডিমলা) নিয়াজ মেহেদী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী, ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ডোমার পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আখতারুজ্জামান সুমন প্রমুখ।
পড়ুন>>নানা আয়োজনে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের নববর্ষ উদযাপন
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বর্ষবরণ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























