ঠাকুরগাঁওয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন
- আপডেট সময় : ০৭:২৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২ ২৮৪ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও জেলায় “ডিজিটাল উদ্ভাবনী মেলা-২২” উদ্বোধন করা হয়। ১৫ নভেম্বর মঙ্গলবার সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ প্রাঙ্গনে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন ভুইয়ার সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা. নুর নেওয়াজ আহমেদ, ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দীন আল আজাদ, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, মাহাবুবুর রহমান খোকন প্রমুখ বক্তব্য রাখেন।
এমেলায় বিভিন্ন উদ্ভাবনী বিষয়ে সরকারি, বেসরকারী দপ্তর ও বিভিন্ন শিক্ষা ৪৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
প্রতিষ্ঠানগুলো স্টলে তাদের প্রজেক্ট প্রদর্শন করেন। উদ্বোধনী আলোচনা সভা শেষে স্টলসমূহ ঘুরে দেখেন অতিথিরা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























