ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেনীতে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার বেশি মূল্যের মদ ও গরু জব্দ রাণীশংকৈলে শয়নকক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: মায়ের মামলায় অপমৃত্যুর তদন্ত এনসিসি ব্যাংকে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পরিচালনা পর্ষদ নির্বাচন রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন দোহা–রিয়াদ রুটে কাতার এয়ারওয়েজের একাধিক ফ্লাইট বাতিল বিরল ও পীরগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার রাণীশংকৈলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, ৫৫ মণ্ডপের নিরাপত্তায় জোর মাদরাসার সাবেক উপাধ্যক্ষের পেনশন বণ্টন নিয়ে পরিবারের বিরোধ তাহিরপুরে থমকে গেছে ছাত্রী যৌন হয়রানির অভিযোগের বিচার

ঠাকুরগাঁওয়ে গৃহবধু ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য আটক 

ঠাকুরগাঁও থেকে মজিবর রহমান শেখ
  • আপডেট সময় : ০৫:৩৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ ১৯১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে গৃহবধু ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য আটক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুরে এক গৃহবধু (১৯) কে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়।

১৬ নভেম্বর বুধবার ঐ গৃহবধু বাদী হয়ে ঐ ইউনিয়নের ৭নং – ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবুল বাসার সুমন (৩৪) সহ ২জনকে আসামী করে ঠাকুরগাঁও সদর থানায় এ মামলাটি দায়ের করেন।পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ইউপি সদস্য সুমনকে আটক করে।

মামলার বিবরণে জানা যায়, গত এক বছর পূর্বে ঐ গৃহবধুর বীরগঞ্জ উপজেলায় বিয়ে হয়। বিয়ের পূর্ব থেকেই ইউপি সদস্য সুমন ঐ গৃহবধুকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। বিষয়টি ঐ নারী তার পরিবারের লোকজনকে জানালে তারা সুমনকে সাবধান করে দেন, এতে ক্ষিপ্ত হয়ে উঠে সুমন। ঐ গৃহবধু পড়ালেখা করার তাগিদে বাপের বাড়িতে থেকে বোদা মহিলা কলেজে লেখাপড়া শুরু করেন। এ অবস্থায় সুমন গৃহবধুর স্বামীকে তালাক দিয়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একধিকবার বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে।

এ অবস্থায় গত ৩ অক্টোবর সুমন ও তার সহযোগী হেলাল উদ্দীন (৪২) সহ তাকে বাড়ির পাশ্ববর্তী ডলফিন ক্লাব মাঠে ডাকেন। সেখানে গেলে তাকে মোটরসাইকেলযোগে সুমন ও হেলাল উদ্দীন জোরপূর্বক গাড়িতে চড়ান। পরে সুমনের বাড়িতে নিয়ে গিয়ে হেলাল উদ্দীনের সহায়তায় আবারও ধর্ষণ করা হয় ঐ গৃহবধুকে। ঐ গৃহবধুকে সুমন হত্যার হুমকি দিয়ে ধর্ষণের বিষয়ে কাউকে না জানাতে ভয়-ভীতি দেখান। বিষয়টি গৃহবধু বাড়ির লোকজনকে জানালে সুমন কৌশলে আপোষ-মিমাংসার কথা বলে কালক্ষেপন করতে থাকেন।

অবশেষে কোন সুরাহা না হলে ঐ গৃহবধু ঠাকুরগাঁও সদর থানায় ধর্ষন মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার মাজবর্ণী গ্রামের মো: ইসমাইল হোসেনের ছেলে মো: আবুল বাসার সুমন (৩৪) ও উত্তর মুজাবর্ণী গ্রামের মো: আব্দুল জব্বারের ছেলে মো: হেলাল উদ্দীন (৪২)।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে গৃহবধু ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য আটক 

আপডেট সময় : ০৫:৩৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২