ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালদ্বীপে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঢাকা কর অঞ্চল-১৭ এ ৫৫ কর্মী নিয়োগ হরমুজ প্রণালি খুলতে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতার কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তরুণ পরিবেশকর্মী রিফাত প্রতি বাংলাদেশির মাথায় ৬৪৬ ডলার বৈদেশিক ঋণ: বিশ্বব্যাংক দুর্নীতিতে অনেক সমবায় সমিতি অকার্যকর হয়ে পড়েছে: রাষ্ট্রপতি ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট: সামনে বড় চ্যালেঞ্জ ৩৫ টাকা দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ডিএমপি: জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যায় বিচার শুরুর নির্দেশ

টাকেরঘাটের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এর বিরুদ্ধে নৌকায় ভোট প্রার্থনার অভিযোগ

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৪:২৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩ ৩৫৪ বার পড়া হয়েছে

টাকেরঘাটের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এর বিরুদ্ধে নৌকায় ভোট প্রার্থনার অভিযোগ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাকেরঘাটের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এর বিরুদ্ধে নৌকায় ভোট প্রার্থনার অভিযোগ উঠেছে।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাখেরঘাটের পুলিশ ক্যাম্প ইনচার্জ সজিব দেব রায়ের বিরুদ্ধে নৌকা প্রতীকে ভোট প্রার্থনার অভিযোগ উঠেছে।

এবিষয়ে শনিবার তাহিরপুর উপজেলার ভাটি তাহিরপুর গ্রামের সমাজসেবক শফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ পত্র সুনামগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বরাবর প্রেরণ করা হয়।

অভিযোগের অনুলিপি পুলিশ সুপার, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও তাহিরপুর থানা অফিসার ইনচার্জ বরাবরও প্রেরণ করা হয়েছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ সজিব দেব রায় তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও গ্রামে নৌকা প্রতীকের কর্মী সমর্থকদের সাথে দিন রাত ভোট প্রার্থনা করে যাচ্ছেন। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে।

অভিযোগকারী তাহিরপুর উপজেলার ভাটি তাহিরপুর গ্রামের শফিকুল ইসলাম বলেন, ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ সজিব দেব রায় নির্বাচনকালীন তাহিরপুর উপজেলাতে থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অভিযোগ করেছি।

এ বিষয়ে অভিযুক্ত ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ সজিব দেব রায় বলেন, তিনি নির্বাচন কমিশনের অধীনে আছেন। তিনি নৌকা বা অন্য কোন প্রতীকে ভোট প্রার্থনা করেননি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টাকেরঘাটের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এর বিরুদ্ধে নৌকায় ভোট প্রার্থনার অভিযোগ

আপডেট সময় : ০৪:২৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩