ঝিনাইদহে কয়েক দফা ধর্ষণের পর পালিত কন্যাকে হত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঝিনাইদহে কয়েক দফা ধর্ষণের পর পালিত কন্যাকে হত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ প্রেক্ষাপট: নেত্রকোনায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪ জ্বালানি সংকট কাটাতে এফএসআরইউ মেরামতের অপেক্ষায় সরকার: বিদ্যুৎমন্ত্রী গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পুলিশ লাইনে আরজিকর কাণ্ডে সাবেক বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় ডারউইন টেস্ট: তানজিদের প্রথম ফিফটি, অল্পের জন্য আক্ষেপ মুমিনুলের

ঝিনাইদহে কয়েক দফা ধর্ষণের পর পালিত কন্যাকে হত্যা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
ঝিনাইদহে কয়েক দফা ধর্ষণের পর পালিত কন্যাকে হত্যা

ঝিনাইদহে কয়েক দফা ধর্ষণের পর পালিত কন্যাকে হত্যা করেছে পাষন্ড সৎ বাবা।

যশোর-ঝিনাইদাহ সড়কের সাতমাইল এলাকায় একটি ফিলিং স্টেশনের পিছনে রেললাইনের পাশে পড়ে থাকা মরদেহের পরিচয় মিলেছে।

সে সাতক্ষীরা জেলা সদরের ছলিমপুর গ্রামের তৌহিদুল ইসলামের মেয়ে আখি মনি (১৫)। যশোর ডিবি পুলিশ জানিয়েছে, আখি মনির সৎ পিতা মিন্টু সর্দার একাধিকবার ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যা করে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় তাকে। আটক মিন্টু সরদার ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার দারিয়াপুর গ্রামের সোলেমান সর্দারের ছেলে।

যশোর জেলা পুলিশের কনফারেন্স রুমে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) বিলাল হুসাইন এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের উপস্থিতিতে এসব তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, মিন্টু সরদার তার সৎ মেয়ে আখি মনিকে চৌগাছায় বলুহর মেলা দেখাতে নিয়ে আসে গত ১৬ সেপ্টেম্বর। মেলা দেখে যশোর রেলস্টেশনে হোটেল বৈকালীতে ওঠে। রাতে মিন্টু সরদার আখি মনিকে ইচ্ছা বিরুদ্ধে কয়েক বার ধর্ষণ করে।

১৭ সেপ্টেম্বর রাতে হোটেল ত্যাগ করে রেলস্টেশনের পাশে একটি ঝোপের ভিতরে আবার তাকে ধর্ষণ করে। রাত ১১টার দিকে ট্রেনে করে নিজ বাড়ি ফেরার পথে ট্রেনের ভেতর তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

হত্যা করে যশোর সদর উপজেলার সাতমাইল মথুরাপুর গ্রাম এলাকায় চলন্ত ট্রেন থেকে তাকে‌ ফেলে দেয়। পরের দিন সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। জেলা গোয়েন্দা ডিবি পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিন্টু সরদারকে আটক করে। আটক মিন্টুকে খুলনা রেলওয়ে থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যশোর ডিএসবির ইনচার্জ মামুন খান, ডিবির ওসি রুপণ কুমার সরকার ও এসআই মফিজুল ইসলাম ও যশোর জিআরপি পুলিশের ইনচার্জ এসআই মিজানুর রহমান মোল্লা।

এ ঘটনায় আখির মা নুরজাহান বেগম মিন্টু সরদারকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় খুলনা জিআরপি থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী মৃধা বলেন, আখি মনি হত্যাকাণ্ডের ঘটনায় খুলনা জিআরপি থানায় একটি মামলা হয়েছে। যার মামলা নং ৩। মামলাটি যশোর জিআরপি পুলিশের এসআই মিজানুর রহমান মোল্লা তদন্ত করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!