ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক কাপ কফির নেপথ্যে: কৃষকের শ্রম থেকে ভোক্তার টেবিল দিনাজপুরের বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ কাতারে স্বল্প আয়ের পরিবারের সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ভারত ভূরুঙ্গামারীতে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী মিরসরাইয়ে গৃহায়নের দুই আবাসন প্রকল্পে স্থবিরতা ও অনিয়মের বেড়াজাল

অতিরিক্ত ছুটির কারণে’ সিলেবাস শেষ করতে না পারায় পিছিয়ে গেল অর্ধবার্ষিক মূল্যায়ন

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ২৩২ বার পড়া হয়েছে

অতিরিক্ত ছুটির কারণে’ সিলেবাস শেষ করতে না পারায় পিছিয়ে গেল অর্ধবার্ষিক মূল্যায়ন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অতিরিক্ত ছুটির কারণে’ সিলেবাস শেষ না হওয়ায় পিছিয়ে গেল  অর্ধবার্ষিক মূল্যায়ন

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘অতিরিক্ত ছুটির কারণে’ সিলেবাস শেষ করতে না পারায় পিছিয়ে গেল অর্ধবার্ষিক মূল্যায়ন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিষয়ভিত্তিক ষান্মাসিক (অর্ধবার্ষিক) সামষ্টিক মূল্যায়ন হবে ৭ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত, যদিও এটি মে মাসের শেষে শুরুর পরিকল্পনা ছিল।

গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক–২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত আদেশে নতুন এই তারিখ জানানো হয়। আদেশে বলা হয়, ২০২৪ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন, শৈত্যপ্রবাহ, রোজা ও ঈদ এবং দাবদাহের কারণে শ্রেণিকার্যক্রম বিঘ্নিত হয়েছে। আবার জুন মাসের মাঝামাঝি ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকায় মূল্যায়ন ৭ জুলাই থেকে শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, আমরা ২২ মে পরীক্ষা শুরুর ব্যাপারে তারিখ দিয়েছিলাম। কিন্তু স্কুলগুলো সিলেবাস শেষ করতে পারেনি, আবার কোরবানির ঈদের ছুটি শুরু হয়ে যাবে। এসব কারণে তারা তারিখ পেছাতে বলল। অর্ধবার্ষিকে পিছিয়ে পড়ায় বার্ষিক মূল্যায়নে কী প্রভাব পড়বে–এই প্রশ্নে তিনি বলেন, আমার তো মনে হয়, ডিসেম্বরের মধ্যে আমরা মূল্যায়ন শেষ করতে পারব। কোনো সমস্যা হবে না।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আদেশে বলা হয়, জাতীয় শিক্ষাক্রমে রূপরেখা–২০২১ অনুযায়ী, শিক্ষাবর্ষের ছয় মাসে একটি সামষ্টিক মূল্যায়ন এবং বার মাসে আরেকটি সামষ্টিক মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। সে অনুযায়ী জুন মাসের শেষার্ধে বা জুলাই মাসের প্রথমার্ধে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শেষ করা প্রয়োজন।

ষষ্ঠ থেকে নবম শ্যেণির এই সামষ্টিক মূল্যায়ন ১০টি বিষয়ে হবে। নতুন শিক্ষাক্রমে প্রাক–প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা থাকছে না। তাদের শতভাগ শিখনকালীন মূল্যায়ন করা হবে। চতুর্থ থেকে অষ্টম শ্রেণিতে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানে ৬০ শতাংশ শিখনকালীন মূল্যায়ন এবং ৪০ শতাংশ সামষ্টিক মূল্যায়ন করা হবে। বাকি বিষয়গুলোতে শিখনকালীন শতভাগ মূল্যায়ন করা হবে।

এই শ্রেণিগুলোতে ষান্মাসিক ও বার্ষিক পরীক্ষার মাধ্যমে হবে সামষ্টিক মূল্যায়ন। নবম ও দশম শ্রেণিতে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানে ৫০ শতাংশ শিখনকালীন মূল্যায়ন এবং বাকি ৫০ শতাংশ সামষ্টিক মূল্যায়ন করা হবে। এছাড়া জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা, ধর্ম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি বিষয়ে শতভাগ মূল্যায়ন করা হবে। দশম শ্রেণি শেষে দশম শ্রেণির পাঠ্যসূচির উপর পাবলিক পরীক্ষা হবে।

নতুন শিক্ষাক্রমে একজন শিক্ষার্থীর মূল্যায়ন নম্বর বা গ্রেডের পরিবর্তে ত্রিভুজ, চতুর্ভুজ ও বৃত্ত ব্যবহার করে করা হবে। ত্রিভুজ হচ্ছে সবচেয়ে ভালো, বৃত্ত হচ্ছে মোটামুটি ভালো এবং চতুর্ভুজ অর্থ উন্নতি প্রয়োজন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অতিরিক্ত ছুটির কারণে’ সিলেবাস শেষ করতে না পারায় পিছিয়ে গেল অর্ধবার্ষিক মূল্যায়ন

আপডেট সময় : ১২:৩২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪