সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমিটির পরিচিত অনুষ্ঠান অনুষ্ঠিত
শেরপুর থেকে মিজানুর রহমান
- আপডেট সময় : ০৮:২৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ ২৭২ বার পড়া হয়েছে
শেরপুরের ঝিনাইগাতীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমিটির পরিচিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় কেন্দ্রীয় কমিটির সাক্ষরিত মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ পদ্মা ব্যাংকের নিচতলায় কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয় । সাইফুল ইসলামের সভাপতিত্বে জাহেদুল ইসলামের পরিচালনায় পরিচিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর জেলার মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরল ইসলাম হিরু ।
বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা ঝিনাইগাতী ইউনিটের সাবেক কমান্ডার সুরুজ্জামান আকন্দ, আমিনূল ইসলাম, মিজানূর রহমান, ঝিনাইগাতী প্রেস ক্লাবের সভাপতি গোলাম রব্বানী টিটু। সন্তান কমিটির সদস্য ফারুক আহাম্মেদ সহ অন্যন্যরা বক্তব্য রাখেন ।
কেন্দ্রীয় কমিটির অনুমোদিত ঝিনাইগাতী মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সভাপতি সাইফুল ইসলাম ও জাহেদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে ।
পরিচিত সভায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে এই কমিটিকে নৌকা মার্কায় কাজ করার জন্যে অনুষ্ঠানের প্রধান অতিথি নির্দেশ প্রদান করেন ।
কমিটির সভাপতি সাইফুল ইসলাম জানান পর্যায়ক্রমে কমিটিতে আরো সদস্য অন্তর্ভুক্ত করা হবে ।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :

























