ঝিনাইগাতীতে মাদক সম্রাট জুয়েল গ্রেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঝিনাইগাতীতে মাদক সম্রাট জুয়েল গ্রেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

ঝিনাইগাতীতে মাদক সম্রাট জুয়েল গ্রেপ্তার

ঝিনাইগাতি  থেকে মোঃ মিজানুর রহমান 
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
ঝিনাইগাতীতে মাদক সম্রাট জুয়েল গ্রেপ্তার

শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সম্রাট জুয়েল গ্রেপ্তার।

ঝিনাইগাতী উপজেলার মাদক সম্রাট জুয়েল(৩৪)কে ২৭বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।

১৩অক্টোবর শুক্রবার সকাল ৮টার দিকে তাকে উপজেলার রাংটিয়ার পাতার অফিস সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জুয়েল উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের কালাচাঁন এর ছেলে।

ঝিনাইগাতী থানার সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই হাবিবুর রহমান, এএসআই মোজাম্মেল হক, মঞ্জুরুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে রাংটিয়া -নকশী সীমান্ত সড়কের কলিমদ্দিনের বাড়ীর পশ্চিমে কাঠের বাগান থেকে ২৭বোতল ভারতীয় মদসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পড়ুন>>কুড়িগ্রামে মাদকের বিরাট চালান আটক

গ্রেপ্তারকৃত জুয়েলকে নিয়ে দিনব্যাপী বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল স্বীকার করে যে, সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছে।

এছাড়াও তার রয়েছে মাদক চোরাকারবারির একটি সঙ্ঘবদ্ধ চক্র। ইতিপূর্বেও সে একাধিকবার মাদককারবারি হিসেবে হাজতবাস করেছে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান,ইতিপূর্বেও জুয়েলকে একাধিকবার গ্রেপ্তারের চেষ্টা করা হয়।

অবশেষে শুক্রবার সকালে তাকে ২৭বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার করা হয়েছে।এ বিষয়ে জুয়েলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!