ঝিনাইগাতীতে কবরস্থান থেকে কঙ্কাল চুরির প্রতিবাদে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঝিনাইগাতীতে কবরস্থান থেকে কঙ্কাল চুরির প্রতিবাদে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

ঝিনাইগাতীতে কবরস্থান থেকে কঙ্কাল চুরির প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইগাতি  থেকে মোঃ মিজানুর রহমান 
  • প্রকাশিত : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
ঝিনাইগাতীতে কবরস্থান থেকে কঙ্কাল চুরির প্রতিবাদে মানববন্ধন

শেরপুরের ঝিনাইগাতীতে কবরস্থান থেকে কঙ্কাল চুরির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জেলার ঝিনাইগাতী উপজেলায় বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরির প্রতিবাদে ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১ অক্টোবর সকাল ১১টার দিকে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী বাজারের মেইন রাস্তার পাশে দাড়িয়ে এ মানববন্ধন করেন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর যুব সংগঠন জাতীয় যুব যুগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক একেএম ছামেদুল হক।

ঝিনাইগাতী উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মান্নান,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিউদ্দিন, স্থানীয় ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোরাদ হাসান রুবেল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে বলেন, রজনগর গ্রামের রমজান আলীর ছেলে গোলাম রাব্বানী(৫০)গং তারা শুধু কঙ্কাল চুরি নয়, এলাকায় বিভিন্ন অপকর্মের সাথেও জড়িত।

কবরস্থান থেকে কঙ্কাল চুরির প্রতিবাদ জানিয়ে জড়িতদের প্রত্যেককে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবী জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!