ঝিনাইগাতীতে আমনচুড়ি বিলে বাঁধের কারণে ফসল বিনষ্ট : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঝিনাইগাতীতে আমনচুড়ি বিলে বাঁধের কারণে ফসল বিনষ্ট : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ৬ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার ভূরুঙ্গামারীতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নবগঠিত কমিটির পরিচিতি সভা প্রজ্ঞাপন জারি হলে জুলাই মাস থেকে প্রাপ্য অতিরিক্ত অর্থ একসঙ্গেই বকেয়া হিসেবেই পাবেন সরকারি চাকুরীজীবিরা বিরলে সাবেক স্বামীর পেট্রোল হামলায় দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু: ঘাতক আটক ভূরুঙ্গামারীতে পুলিশের পৃথক পৃথক অভিযানে গাঁজা, গাঁজা গাছ উদ্ধার ও গাঁজা চাষি গ্রেপ্তার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পোগলদিঘা ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা ২ আগস্ট ২০২৬: আজ কোথায়; কার কী কর্মসূচি? আজ ২ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের দিনটি আজ ২ আগস্ট ২০২৬ রবিবার; আজকের রাশিফল: জেনে নিন- কেমন কাটবে আপনার আজকের দিনটি? আজ রবিবার, ২ আগস্ট ২০২৬: সারাদেশের আবহাওয়ার পূর্বাভাস

ঝিনাইগাতীতে আমনচুড়ি বিলে বাঁধের কারণে ফসল বিনষ্ট

ঝিনাইগাতি  থেকে মোঃ মিজানুর রহমান 
  • প্রকাশিত : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
ঝিনাইগাতীতে আমনচুড়ি বিলে বাঁধের কারণে ফসল বিনষ্ট

শেরপুরের ঝিনাইগাতীতে আমনচুড়ি বিলে বাঁধের কারণে ফসল বিনষ্ট হয়েছে।

জেলার ঝিনাইগাতী উপজেলার গৌরিপুর ইউনিয়নের আমনচুড়ি বিলে সেতুর পিছনে বাধঁ দেওয়ার কারণে ৫০/৬০ একর জমির আমন ফসল বিনষ্ট হওয়ার আভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে প্রকাশ বন্যা ও বৃষ্টির জমাকৃত পানি সব সময় চৌমনিয়া (রঞ্জনা) খাল দিয়ে প্রবাহিত হয়। মৃত শহিদুল্লাহ ছেলে রাকিবুল ইসলাম ও রিটন মিয়া জমির উপর বাঁধ দিয়ে পানি আটকে হেঙ্গা দিয়ে মাছ ধরে আসছে।

ফলে ফসলের জমিতে পানি আটকে থাকে ফসল বিনষ্ট হয়ে গেছে। এলাকাবাসীর পক্ষ থেকে আব্দুল কাদের বাদশা সকলের স্বাক্ষর নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর সেতুর পিছনে বাঁধ ভেঙ্গে দেওয়ার জন্যে আবেদন করে কৃষি অফিস সহ অনুলিপি প্রেরণ করেছেন।

এলাকাবাসীরা জনান, এই বাঁধ দেওয়ার ফলে পানি নিস্কাশন না হতে পেরে ৫০/৬০ একর জমির আমন ফসল বিনষ্ট হয়ে গেছে। তারা আরো জানান আমরা কৃষি কাজের উপর নির্ভরশীল আমন ফসল নষ্ট হওয়ার কারণে আমাদের এবার খুবই কস্ট হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া জানান আমি অভিযোগ পেয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!