জামালগঞ্জে চিহ্নিত মাদক ব্যবসায়ী ভাইরাল লিমন পুলিশের ধরাছোঁয়ার বাইরে : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জামালগঞ্জে চিহ্নিত মাদক ব্যবসায়ী ভাইরাল লিমন পুলিশের ধরাছোঁয়ার বাইরে : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

জামালগঞ্জে চিহ্নিত মাদক ব্যবসায়ী ভাইরাল লিমন পুলিশের ধরাছোঁয়ার বাইরে

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
জামালগঞ্জে চিহ্নিত মাদক ব্যবসায়ী ভাইরাল লিমন পুলিশের ধরাছোঁয়ার বাইরে

 

জামালগঞ্জে চিহ্নিত মাদক ব্যবসায়ী ভাইরাল লিমন পুলিশের ধরাছোঁয়ার বাইরে

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী লিমনকে গ্রেফতারের দাবিতে বিভিন্ন সামাজিক যোগাযোগ ফেইসবুকসহ অনলাইন মিডিয়া জুড়ে চলছে আলোচনা সমালোচনা। আওয়ামী সরকার পতনের পর অত্যাচারী জামালগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদুল হাসান লিমনকে গ্রেফতারের দাবিতে বিভিন্ন সামাজিক যোগাযোগ ফেইসবুক ও অনলাইন পোর্টালের মাধ্যমে তার অপকর্মের নীল নকশা ফুটে উঠতে শুরু করেছে।

জানা যায় গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপরে ওপেন অস্ত্র হাতে প্রকাশ্যেই হামলা চালায় লিমন। যার ছবি এবং ভিডিও ফুটেজ ইতি মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হতে দেখা যায়।

 

পড়ুন>> প্রজ্ঞা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

শুধু তাই নয় সরকার পতনের পর সুনামগঞ্জ জেলা ৪ আগস্টের ছাত্র জনতার উপরে হামলার ঘটনাকে কেন্দ্র করে জামালগঞ্জ থানায় তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হলেও রহস্যময় কারনে কালো অর্থ ও পেশী শক্তির বিনিময়ে পুলিশের ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে চিহ্নিত মাদক ব্যবসায়ী সন্ত্রাসী ঐ লিমন এমনটি জানা ভূক্তভোগী মানুষেরা সামাজিক যোগাযোগের মাধ্যমে পোষ্ট দিয়ে।

 

এছাড়াও সামাজিক যোগাযোগের মাধ্যমে জানা যায় আওয়ামী সরকার পতন হলেও থামেনি লিমনের অপকর্মের কান্ডলীলা। প্রতি নিয়ত চালিয়ে যাচ্ছে চোরাচালান ও মাদকের ব্যবসা। জানা যায় জামালগঞ্জ থানার কিছু অসাধু পুলিশ সদস্যদের চত্র ছায়ায় লিমন চালিয়ে যাচ্ছে তার সন্ত্রাসী কার্যক্রম ও মাদকের রমরমা ব্যবসা ।

 

এমনটির রুপরেখা নিয়ে একের পর এক পোষ্ট দেখা যাচ্ছে বিভিন্ন লোকের ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ অনলাইন পোর্টালের মাধ্যমে। যতই দিন যাচ্ছে ততই লাগামহীন ভাবে চালিয়ে যাচ্ছে তার অবৈধ কর্মকান্ডের তান্ডব লীলা।

 

কে এই লিমন? যার কাছে জিম্মি জামালগঞ্জ থানার পুলিশসহ সাধারণ মানুষেরা। নাম প্রকাশে অনিচ্ছুক ভূক্তভোগী অনেকেই জানান লিমন দীর্ঘ ৮/১০ বছর যাবৎ এলাকায় ক্রাইমের রাজত্ব কায়েম করে চলেছে। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকেই পড়তে হয় হামলা অথবা মিথ্যা মামলাসহ প্রাণনাশের হুমকির মধ্যে।

 

এসব বিষয়ে জানতে চাইলে লিমনের সাথে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সে আত্মগোপনে থাকার তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি ক্ষতিয়ে দেখবেন এমনটি দাবী সাধারণ মানুষের।

এব্যাপারে শুক্রবার রাতে জামালগঞ্জ থানার ইনচার্জ এর দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত)’র কাছে জানতে চাইলে তিনি জানান মোঃ মাহমুদুল হাসান লিমনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে অথবা তাকে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!