ঢাকা ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাত বছরে সমাধান হয়নি সেতু সংযোগ রাস্তার সমস‍্যা, দ্রুত সড়ক নির্মাণের দাবি এমপির চট্টগ্রাম সিটি করপোরেশনে ৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি রিয়াদের আর্থিক জেলায় হুথিদের হামলা: নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি ঈশ্বরদীতে সংঘর্ষের পর জামায়াত নেতা ও সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধরের ভিডিও ভাইরাল গালিবাফ: ইরানের সাত শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় হাসিনাকে ৮৪ মিশনের যেকোনো জায়গায় পেলে গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার ফেরা ও বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাহিরপুরে জয় বাংলা শ্লোগান দিয়ে নাশকতার চেষ্টায় আটক ৩

জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ১১৬৯৫ বার পড়া হয়েছে

পরিবেশ রক্ষায় সুনামগঞ্জ-৪ আসনের প্রার্থীদের প্রতি নির্বাচনী অনুসন্ধান কমিটির আহবান

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

জামাত প্রার্থীর মৃত্যুর কারণে ভোটগ্রহণ স্থগিত, পরে নতুন তফসিল ঘোষণা করবে ইসি।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন বিষয়টি নিশ্চিত করে জানায়, প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন আইন অনুযায়ী আপাতত ওই আসনের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে নতুন তফসিল ঘোষণা করা হবে।

ইসি সূত্র জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারা অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোটগ্রহণের আগে কোনো বৈধ প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনি কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হয়।

পড়ুন>> জামায়াত আমিরের এক্স হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক

জানা গেছে, মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় জানানো হয়, শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ নুরুজ্জামান বাদল মঙ্গলবার রাত আনুমানিক ৩টায় কিডনিজনিত রোগে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানানো হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

আপডেট সময় : ১২:২৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬