জাতীয় প্রেসক্লাবের সামনে বেনজীর-মতিউর-এর কুশপুত্তুলিকা দাহ  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জাতীয় প্রেসক্লাবের সামনে বেনজীর-মতিউর-এর কুশপুত্তুলিকা দাহ  : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি ও ফাঁড়ির সংখ্যা বেড়ে ৫৯২ নাগেশ্বরী দক্ষিণ ব্যাপারিহাটে অজ্ঞাত লাশের সন্ধান ওড়িশা উপকূলে কার্গো জাহাজ ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ ২৪ নাবিক গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুন রামপালের বিয়ের নেপথ্যের গল্প খুলনার বটিয়াঘাটায় মহাসড়কের পাশে সবজি বিক্রি করে স্বাবলম্বী লতা রায় বিইউবিটিতে রেজিস্ট্রার ও ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগ: আবেদনের সুযোগ ৩০ আগস্ট পর্যন্ত মিশরে নির্মিত হবে শেখ তামিম হাসপাতাল: কাতার-মিশরের মধ্যে ৪টি গুরুত্বপূর্ণ চুক্তি সই কলকাতার অগ্নিকাণ্ডে প্রাণ হারানো কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ চারজনের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি দেশে ফিরেছে

জাতীয় প্রেসক্লাবের সামনে বেনজীর-মতিউর-এর কুশপুত্তুলিকা দাহ 

কুয়াশা চৌধুরী, সদস্য, মিডিয়া সেল নতুনধারা বাংলাদেশ
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
জাতীয় প্রেসক্লাবের সামনে বেনজীর-মতিউর-এর কুশপুত্তুলিকা দাহ 

জাতীয় প্রেসক্লাবের সামনে বেনজীর-মতিউর-এর কুশপুত্তুলিকা দাহ

দুর্নীতিরোধে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন এবং কমপক্ষে যাবজ্জীবন শাস্তির দাবিতে বেনজীর-মতিউর-এর কুশপুত্তুলিকা দাহ

দুর্নীতিরোধে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন এবং কমপক্ষে যাবজ্জীবন শাস্তির দাবিতে দুর্নীতিবাজ বেনজীর-মতিউর-এর কুশপুত্তুলিকা দাহ ও সমাবেশ করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি।

জাতীয় প্রেসক্লাবের সামনে ২৮ জুন শুক্রবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।

পুলিশী বাঁধার মুখেও অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সদস্য আফতাব মন্ডল, আল আমিন বৈরাগী, নিজাম উদ্দীন প্রমুখ।

দুর্নীতিবাজ বেনজীর-মতিউর-এর কুশপুত্তুলিকা দাহ করার পর সভাপতির বক্তব্যে এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, সারাদেশে সাপের দংশনের সংবাদ গণমাধ্যমে দেখছি, যে সাপ দংশন করছে সেই সাপের নাম রাসেল ভাইপার।

সেই রাসেল ভাইপারের কামড়ে মানুষ মারা গেছে ছয়শ; আর সচিবালয়ের রাসেল ভাইপারদের কামড়ে সারাদেশের মানুষ আস্তে আস্তে ধ্বংস হচ্ছে অর্থনৈতিক-সামাজিক-শিক্ষা ও সাংস্কৃতিকভাবে।

বাংলাদেশকে বাঁচাতে, বাংলাদেশের অর্থনীতিকে বাঁচাতে, বাংলাদেশের মানুষকে বাঁচাতে সচিবালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত দুর্নীতিবাজদের তালিকায় আগামী ১ মাসের মধ্যে না করলে দুদক কার্যালয় ঘেরাও কর্মসূচি করবে নতুনধারার রাজনীতিকগণ।

সমাবেশ শেষে শ্লোগান দিলে আবারো পুলিশের বাঁধার মুখে পরে নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। এসময় নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীকে উঠিয়ে নিয়ে যাওয়ারও হুমকি দেন দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তা বুলবুল। তিনি এসময় ব্যানার কেড়ে নিয়ে নেতাকর্মীদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন।

কুয়াশা চৌধুরী, সদস্য, মিডিয়া সেল
নতুনধারা বাংলাদেশ এনডিবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!