জগন্নাথপুরে মা ফাউন্ডেশন কর্তৃক খেলার সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৭:০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ২৫৯ বার পড়া হয়েছে
জগন্নাথপুরে মা ফাউন্ডেশন কর্তৃক খেলার সামগ্রী বিতরণ
জগন্নাথপুরে “মা ফাউন্ডেশন” কর্তৃক ক্রীড়া প্রেমী শিশু-কিশোরদের মধ্যে ফুটবল খেলার সামগ্রী বিতরণ করেছেন শেখ মোঃ আবু খালেদ।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বালিকান্দি (বালিকান্দি শেখপাড়া) গ্রাম নিবাসী হাজী শেখ মোঃ আব্দুর রশীদ সাহেব এর পরিবারবর্গের হাতে গড়া আর্ত মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ” মা ফাউন্ডেশন” কর্তৃক প্রতিষ্ঠালগ্ন ২০২২ সাল থেকে নানাভাবে আর্তমানবতার সেবায় কাজ করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় শিশু কিশোরদের শারীরিক চর্চায় উদ্বদ্ধ করার লক্ষ্যে ” মা ফাউন্ডেশন ” কর্তৃক এই সংগঠন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (KUDA) এর আজীবন সদস্য ক্রীড়া সংগঠক যুক্তরাজ্য প্রবাসী শেখ মোঃ আবু খালেদ ১৫ ই মার্চ বালিকান্দি (বালিকান্দি শেখ পাড়া) গ্রামস্থ নিজ বাড়ীতে খালেদ ভিলা প্রাঙ্গণে ক্রীড়া প্রেমী শিশু-কিশোরদের হাতে ফুটবল খেলার সামগ্রী তুলে দিয়েছেন।
যুক্তরাজ্য প্রবাসী শেখ মোঃ আবু খালেদ একান্ত আলাপকালে বলেন, আমার মমতাময়ী মা এর স্মৃতি স্বরণে আমাদের পরিবার বর্গের নহাতে গড়া সামাজিক সংগঠন ” মা ফাউন্ডেশন ” এর পক্ষ থেকে ২০২২ সাল থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছি।
আমরা এই সংগঠন এর মাধ্যমে যেন অদূর ভবিষ্যতে আর্তমানবতার সেবায় কাজ করে যেতে পারি সে জন্য সকলের দোয়া ও ভালবাসা কামনা করছি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























