যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্তার মুখে ড. মুহাম্মদ ইউনূস
- আপডেট সময় : ১২:৪৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তাকে বিমানবন্দরে হেনস্তা করার বিষয়টি বর্তমানে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সোমবার রাতের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল (সোমবার) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এ চিত্র দেখা গেছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে থাকা ড. ইউনূসকে লক্ষ্য করে কয়েকজন ব্যক্তি উচ্চস্বরে স্লোগান দিচ্ছে। এ সময় বিক্ষোভকারীরা তাকে উদ্দেশ করে ‘হোয়াই ইউ কাম হিয়ার’ এবং ‘ইউ আর আ টেরোরিস্ট’ বলে চিৎকার করতে থাকে। ড. ইউনূসের বিরুদ্ধে দেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগও তোলেন তারা।
বিক্ষোভকারীরা এ সময় বাংলাদেশের পুলিশ বাহিনীর কর্মকাণ্ড নিয়ে নানা নেতিবাচক স্লোগান দেয়। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ড. ইউনূস তার সঙ্গে থাকা সহযোগীদের সহায়তায় নিরাপদে সামনের দিকে এগিয়ে যান। পাশাপাশি বাংলাদেশের পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন স্লোগান দেন।
সূত্র: দৈনিক এদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























