ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের নিবন্ধন ও জরিমানার ক্ষমতা চায় প্রেস কাউন্সিল জয়পুরহাটে নিখোঁজের পর অটোভ্যান চালকের মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ে ১১৯ পদে নিয়োগ গাজায় গণহত্যায় জড়িতদের বিচার চেয়ে কঠোর হুশিয়ারি শেখ তামিমের টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি স্কুলে ভর্তির নতুন নীতিমালা প্রকাশ ভোলায় মেঘনা নদীতে অজ্ঞাত ব্যক্তির পরিচয় উদ্ধারে তৎপর পুলিশ সৌদি আরামকোর ভবনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নতুন করে উত্তেজনা ওলিসের লাল কার্ডে ভাইকিংয়ের কাছে বায়ার্নের নাটকীয় ড্র ইউজিসি গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান

দিল্লির যন্তর মন্তরে ঢুকে আটক সিজেপি’র দুই মুখপাত্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে তালাবদ্ধ ফটক টপকে ভেতরে ঢোকার অপরাধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান মুখপাত্র সৌরভ দাস এবং জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডলে আশুতোষ রাঙ্কা এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছেন। ওই ভিডিও ফুটেজে দেখা যায়, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও অজিঙ্ক শিন্ডে যন্তর মন্তরের বন্ধ ফটক টপকে ভেতরে প্রবেশ করছেন। ভেতরে ঢোকার পর তারা জাতীয় পতাকা উত্তোলন করলে উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুত তাদের বাধা প্রদান করেন এবং আটক করে নিয়ে যান।

উল্লেখ্য যে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যন্তর মন্তরে যেকোনো ধরনের বিক্ষোভ সমাবেশ বা ধরনা কর্মসূচি আয়োজনের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। গত রোববার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এই নিষেধাজ্ঞার ফলে এখন থেকে মধ্য দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করার আর কোনো সুযোগ থাকছে না।

বিক্ষোভ ও আন্দোলনের জন্য দিল্লি পুলিশ নতুন তিনটি স্থান নির্দিষ্ট করে দিয়েছে। এগুলো হলো পুরান দিল্লির রামলীলা ময়দান, উত্তর দিল্লির বুরারির মাঠ এবং পূর্ব দিল্লির সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা সিবিডি ময়দান। পুলিশ জানিয়েছে, ভবিষ্যতে যেকোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনের বিক্ষোভ সমাবেশের জন্য এই তিনটি স্থানের যেকোনো একটিকে বেছে নিতে হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দিল্লির যন্তর মন্তরে ঢুকে আটক সিজেপি’র দুই মুখপাত্র

আপডেট সময় : ১২:১৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬