ম্যান সিটির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি স্টিভেন জেরার্ডের
- আপডেট সময় : ০৪:১৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লীগে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত এক দশকের আর্থিক অনিয়মের দায়ে অভিযুক্ত ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি তুলেছেন লিভারপুলের কিংবদন্তি অধিনায়ক স্টিভেন জেরার্ড। ক্লাবটির দীর্ঘমেয়াদী এই অনিয়ম প্রমাণিত হওয়ায় ইংলিশ ফুটবলে সমালোচনার ঝড় বইছে। এর মধ্যেই সিটির শিরোপা কেড়ে নেয়া এবং বহুমুখী শাস্তিমূলক ব্যবস্থা আরোপের জোরালো দাবি জানিয়েছেন জেরার্ড। ২০১৩-১৪ মৌসুমে লিভারপুলের অধিনায়ক থাকাকালীন সিটির কাছেই প্রিমিয়ার লীগের শিরোপা হাতছাড়া হয়েছিল তার দলের। সেই ঐতিহাসিক আক্ষেপ নিয়ে এক সাক্ষাৎকারে তিনি সিটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান
জেরার্ড বলেন, ‘ক্লাবটিকে অবশ্যই শাস্তি পেতে হবে এবং তাদের অর্জিত শিরোপাগুলো কেড়ে নেয়া উচিত। একটি দৃষ্টান্ত স্থাপন করা প্রয়োজন। বিগত বছরগুলোর তাদের সমস্ত সাফল্যের পাশে একটি করে তারকা চিহ্ন বসিয়ে দেয়া উচিত, যাতে সবাই জানে এই সাফল্যগুলো কী উপায়ে এসেছে।’ তিনি কেবল জরিমানা নয়, বরং ট্রান্সফার ব্যান এবং কয়েক বছরব্যাপী পয়েন্ট কাটার মতো কঠোর শাস্তি চেয়েছেন। সিটির কারণে অন্যান্য দল ও সমর্থকদের মানসিক কষ্টের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ওদের এমনভাবে শাস্তি দেয়া উচিত, যেন গত ৯-১০ বছর ধরে তারা বাকিদের যেভাবে ভুগিয়েছে, ঠিক তেমনি তারাও ভোগে।’
ব্যক্তিগত পদক গ্রহণে অস্বীকৃতি
- জেরার্ড ব্যক্তিগতভাবে কোনো পদক নেয়ার পক্ষে নন। তিনি বলেন, ‘আমি এমন কেউ নই যে বলবো, সিটির একটা প্রিমিয়ার লীগ মেডেল আমাকে দেয়া হোক বা আমি তা নেবো। সেটি কখনোই একই অনুভূতি দেবে না। আমি মেনে নিয়েছি যে আমার ক্যারিয়ারে প্রিমিয়ার লীগ জেতা হয়নি।’
- ম্যান সিটি সমর্থকদের যুক্তি খণ্ডন করে জেরার্ড পাল্টা প্রশ্ন করেন, ওই ৯ বা ১০ বছরে সিটির কারণে বাকি দলগুলোর কোটি কোটি ভক্ত যে আনন্দময় স্মৃতি থেকে বঞ্চিত হয়েছেন, সেই দায় কে নেবে? সিটির এই আর্থিক অনিয়মের বিষয়টি বর্তমানে ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রে রয়েছে।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























