দিল্লিতে প্রতিবাদের ভেন্যু হিসেবে যন্তর মন্তর বাতিল করল পুলিশ
- আপডেট সময় : ০২:২৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
দিল্লির ঐতিহাসিক বিক্ষোভ প্রদর্শনের স্থান হিসেবে যন্তর মন্তরের দীর্ঘদিনের স্বীকৃতি বাতিল করেছে কর্তৃপক্ষ। সোমবার দিল্লি পুলিশের পক্ষ থেকে জারিকৃত এক সার্কুলারে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নাগরিকদের প্রতিবাদ ও বিক্ষোভ আয়োজনের অধিকার যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশেষ কমিটি গঠন করেছিল। মূলত সেই কমিটির সুপারিশ মেনেই যন্তর মন্তরকে এখন থেকে আর প্রতিবাদের স্থান হিসেবে ব্যবহার করা যাবে না।
বিকল্প হিসেবে কর্তৃপক্ষ আন্দোলনের জন্য নতুন তিনটি স্থান চূড়ান্ত করেছে। এগুলো হলো রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং সিবিডি গ্রাউন্ড। দিল্লি পুলিশ জানিয়েছে, এই নতুন নির্ধারিত স্থানগুলোতে প্রতিবাদ কর্মসূচি বা গণজমায়েত পরিচালনার নিয়মকানুন নিয়ে একটি বিস্তারিত এবং পরিমার্জিত ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ (এসওপি) বা নির্দেশিকা শিগগিরই পৃথকভাবে প্রকাশ করা হবে। প্রতিবাদের নতুন ৩ ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে—রামলীলা ময়দান, বুরারি ময়দান ও সিবিডি গ্রাউন্ড।
রাজনৈতিক মহলের মতে, দিল্লি পুলিশের এই আকস্মিক সিদ্ধান্তের ফলে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বর্তমানে চলমান বিভিন্ন আন্দোলন নতুন কোনো মোড় নিতে পারে। এখন থেকে এই নতুন তিনটি স্থানই রাজধানী দিল্লিতে প্রতিবাদী জনসমাগমের বৈধ কেন্দ্র হিসেবে গণ্য হবে।
সূত্র: দৈনিক আমার দেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ





















